হোম > রাজধানী

পুলিশি বাধার মুখে জুলাই ঐক্যের ‘মার্চ টু ইলেকশন কমিশন’ কর্মসূচি

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টিসহ ১৪ দল ও এনডিএফ জোটের প্রার্থীদের প্রার্থিতা বাতিলের দাবিতে চব্বিশের গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করা মোর্চা জুলাই ঐক্যের ‘মার্চ টু ইলেকশন কমিশন’ কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়েছে।

মঙ্গলবার দুপুর ১টার দিকে সংগঠনটি একটি মিছিল নিয়ে নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে যাত্রা শুরু করলে ইসলামিক ফাউন্ডেশনের সামনে পুলিশের বাধার মুখে পড়ে।

এ সময় তারা জাতীয় পার্টির নির্বাচন বাতিলের বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ ছাড়া তাদের দাবি-দাওয়া সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

দুপুর ১টার পরে জুলাই ঐক্যের একটি প্রতিনিধিদল স্মারকলিপি প্রদান করতে নির্বাচন কমিশনের ভেতরে প্রবেশ করে। জুলাই ঐক্যের অন্য সদস্যরা ইসলামিক ফাউন্ডেশনের সামনেই অবস্থান নেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, কর্মসূচির অংশ হিসেবে আজ নির্বাচন কমিশন অভিমুখে ‘মার্চ টু ইসি’ কর্মসূচি পালন এবং স্মারকলিপি প্রদান করবে সংগঠনটি। এছাড়া আগামীকাল ১৪ জানুয়ারি বিভাগীয় শহরগুলোতে বিভাগীয় নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে মার্চ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হবে।

এদিকে কর্মসূচি উপলক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) সামনে আনসার পুলিশ, র‌্যাব, কোস্ট গার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। তারা জানিয়েছেন, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন।

গুলশানে আ.লীগের মিছিল: পাঁচ দিন পর ওসি ক্লোজড

দুর্নীতির অভিযোগ তদন্তে ঢাকা দক্ষিণ সিটিতে দুদকের অভিযান

চাঁনখারপুলের মেস থেকে জবি ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

‘রাজনৈতিক ক্ষমতার কাছে নয়, বিচার বিভাগকে জবাবদিহি করতে হবে আইনের কাছে’

শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী

মাওলানা ওসমান ফয়েজীর ইন্তেকালে তাহাফফুজে খতমে নবুওয়তের শোক

সারা দেশে হিফযুল কোরআন প্রতিযোগিতা শুরু, অংশ নেবেন ১০ হাজার হাফেজ

চুক্তি নবায়নসহ চার দফা দাবিতে টিসিবি ভবন ঘেরাও করে ডিলারদের বিক্ষোভ

আ.লীগের মিছিল ইস্যুতে ওসিদের কড়া নির্দেশ