হোম > রাজধানী

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে আব্দুল কাদির ওরফে মানিক হত্যা মামলায় উত্তরখান থানা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উত্তরখান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় রড সিমেন্ট দোকানের কর্মচারী আব্দুল কাদির ওরফে মানিক বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী রাহিমা আক্তার বাদী হয়ে গত ২৬ আগস্ট উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে উত্তরখান এলাকা থেকে মামলার অন্যতম এজাহারনামীয় আসামি আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, আলমগীর বৈষম্যবিরোধী আন্দোলন দমনে প্রত্যক্ষভাবে জড়িত ও আন্দোলন দমনে অর্থ যোগানদাতা ছিল।

গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগ: ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান

কেরানীগঞ্জে মোটরসাইকেল আরোহীকে ছুরিকাঘাতে হত্যা

আ.লীগ আমলে জবি শিক্ষক-কর্মকর্তা নিয়োগে দুর্নীতির তদন্তে কমিটি গঠন

পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ডিএসসিসির স্বাস্থ্য কার্ড বিতরণ

রাজধানীতে চাকরিজীবীকে কুপিয়ে টাকা ও মোবাইল লুট

আদ্‌-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালকের পদত্যাগ, নতুন দায়িত্বে অধ্যাপক জামালুন্নেসা

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

পাই দিবসে ব্যাপনের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শাহবাগে আকস্মিক পরিচ্ছন্নতা অভিযানে ৯ ব্যবসায়ীকে জরিমানা, ডাস্টবিন বিতরণ