হোম > রাজধানী

সচিবালয়ে কর্মচারীদের একাংশের বিক্ষোভ

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের অপসারণসহ কয়েকটি দাবিতে সচিবালয়ের ভেতর বিক্ষোভ করেছেন একদল কর্মচারী। রোববার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে কর্মরত কিছুসংখ্যক কর্মচারী মিছিল বের করেন। তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের নিচে গিয়ে অবস্থান নেন। সেখানে তারা তাদের দাবির পক্ষে স্লোগান দেন।

তাদের দাবিগুলো হলো— কর্মচারীদের যৌক্তিক দাবিদাওয়ার বিষয়ে বাধা সৃষ্টির অভিযোগে অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারসহ অর্থ বিভাগের কয়েকজন কর্মকর্তার অপসারণ। নতুন বেতন কমিশন নভেম্বরের মধ্যে বাস্তবায়ন। ১০তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের পদের নাম পরিবর্তন।

কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর। এ সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা মো. তোয়াহা, মো. তৌহিদুর রহমান, শাহীন গোলাম রব্বানী, মো. নজরুল ইসলাম, মো. নুরুজ্জামাল, হালাহ উদ্দিন আহমেদ, মানজার হোসেন, আব্দুল কাদের, শহীদুল ইসলাম প্রমুখ।

গত জুনে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ের ভেতরে টানা বেশ কিছুদিন বিক্ষোভ করেছিলেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। এরপর অধ্যাদেশটি সংশোধন করে সরকার।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ