হোম > রাজধানী

জুলাই বিপ্লবে আলেমদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে

স্টাফ রিপোর্টার

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষ্যে ‘জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার

রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই বিপ্লবে আলেম সমাজ ও মাদরাসা শিক্ষার্থীদের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আলেমদের নেতৃত্বে, মাদরাসা শিক্ষার্থীরা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেছে। ধর্মীয় নেতারা শুধু মসজিদের মিম্বরেই সীমাবদ্ধ ছিলেন না; তারা রাস্তায় নেমে সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে অংশ নেন।

বক্তারা বলেন, এই গণঅভ্যুত্থান স্রেফ গণআন্দোলন নয়; বরং এটি বাংলাদেশের জনগণের দীর্ঘ শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে একটি ঐতিহাসিক ও রাজনৈতিক পুনর্জাগরণ। ইসলামের ন্যায়পরায়ণতা ও নৈতিক আদর্শে উদ্বুদ্ধ হয়ে আলেম সমাজ সে সময় গণ-আন্দোলনের পাশে দাঁড়িয়েছিলেন। বর্তমান সময়েও এই ঐক্য ও সচেতনতার ধারাবাহিকতা বজায় রাখা আবশ্যক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আঃ ছালাম খান।

এছাড়া অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের সচিব মো. ইসমাইল হোসেন, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের পরিচালক এসএম তরিকুল ইসলাম, পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ ও মো. রেজ্জাকুল হায়দার বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. মহিউদ্দিন। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুহাম্মদ ওবায়দুর রহমান ও এম এ বারী বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী ও ওলামায়ে কেরামরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মুফাসসির ড. মো. আবু ছালেহ পাটোয়ারী।

‘নির্দোষ’ বাদল ফরাজীর কারামুক্তিতে ৭ দিনের আলটিমেটাম

প্রতারণা থেকে সাবধান থাকার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের

ঢামেকে এইচআইভি শনাক্ত হওয়া কারাবন্দির মৃত্যু

রাজধানীতে হেরোইন সম্রাজ্ঞী ও ইয়াবা সম্রাট গ্রেপ্তার

এশিয়া মানবাধিকার সংস্থার ১১ সদস্যের কমিটি ঘোষণা

শাহজালাল বিমানবন্দরে ড্রোন জব্দ

নগরবাসীর ভোগান্তি নিরসনে ডিএসসিসি প্রশাসকের সঙ্গে দুই এমপির মতবিনিময়

তেজগাঁও লিংক রোড অবরোধ করে পোশাককর্মীদের বিক্ষোভ

কেরানীগঞ্জে কারখানার আগুনে নিহত বেড়ে ৬

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত