হোম > রাজধানী

আইফোন-বিদেশি মদ-অর্থসহ তিন চাইনিজ নাগরিক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন, আইফোনের খুচরা যন্ত্রাংশ, বিদেশি মদ ও নগদ অর্থসহ তিন চাইনিজ নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

রাজধানীর উত্তরা ও খিলক্ষেত এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন, আইফোনের খুচরা যন্ত্রাংশ, বিদেশি মদ ও নগদ অর্থসহ তিন চাইনিজ নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন তান জিয়ান, উ জুন, ডং হংওয়েই।

ডিবি মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, গতকাল বুধবার গোপন সূত্রের ভিত্তিতে ডিবি মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নম্বর সেক্টর এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে চীনা নাগরিক তান জিয়ানকে ৫৮টি আইফোনসহ গ্রেপ্তার করে।

পরবর্তীতে একই দিনে খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-১ এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে উ জুন ও ডং হংওয়েইকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে আরও ৩০৫টি আইফোন, আইফোনের খুচরা যন্ত্রাংশ, নগদ ২৬ হাজার টাকা ও আট বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দামি ব্র্যান্ডের মোবাইল ফোনের খুচরা যন্ত্রাংশ নানা উপায়ে বাংলাদেশে নিয়ে আসে এবং সংযুক্ত করে স্থানীয় খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। এই চক্রের সঙ্গে স্থানীয় কিছু অসাধু মোবাইল ফোন ব্যবসায়ীও জড়িত রয়েছেন। তাদেরও শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

স্পিড ব্রেকারে ঝাঁকুনি, লেগুনা থেকে পড়ে কিশোরের মৃত্যু

রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চকবাজার শাহী মসজিদ চত্বরে খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে মতবিনিময়

কর্মক্ষেত্রে প্রতি পাঁচজনে একজন মানসিক সমস্যায় ভোগেন

সাশ্রয়ী ইন্টারনেটের জন্য আন্তর্জাতিক ব্যান্ডউইথে প্রতিযোগিতা বাড়ানোর তাগিদ

ধানমন্ডি লেকে ভাসছিল কনসালটেন্টের লাশ, পকেটের এনআইডিতে মিলল পরিচয়

রাজধানীতে ঠেকানো যাচ্ছে না ছিনতাই, বাড়ছে নিরাপত্তাহীনতাবোধ

‘প্রতিটি জেলা-উপজেলায় একটি করে প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার কাজ চলছে’

মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

রাজধানীর এলিফ্যান্ট রোডে ফুটপাত দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান