হোম > রাজধানী

স্কুল কর্তৃপক্ষ ছাড়া পরিবারগুলোর পাশে আর কেউ নেই

মাইলস্টোন বিমান ট্র্যাজেডি

স্টাফ রিপোর্টার

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার পর প্রথম দিকে কিছু খোঁজখবর নিলেও বর্তমানে স্কুল কর্তৃপক্ষ ছাড়া আর কেউ পাশে নেই বলে জানিয়েছে ভুক্তভোগীদের পরিবার । তাছাড়া প্রধান উপদেষ্টা তিনজন শিক্ষকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেও আর কারও সঙ্গে যোগাযোগ করেননি বলে আক্ষেপ প্রকাশ করেছেন তারা।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব আক্ষেপ প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের পরিবারের পক্ষ থেকে আট দাবি তুলে ধরেন নিহত নাজিয়া-নাফির বাবা আশরাফুল ইসলাম।

এসময় তারা বলেন, আমাদের সন্তানরা স্কুলে ছিল, সরকারের যুদ্ধবিমান স্কুলে গিয়ে পড়েছে। পৃথিবীর কোথাও এমন ঘটনা ঘটেনি। তাই এ দায় রাষ্ট্রকেই নিতে হবে। আমাদের দাবি, সরকার যেন দ্রুত এ দুর্ঘটনার সঠিক তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ায়।

নিহত তাসনিয়া হকের বাবা নাজমুল হক বলেন, আমাদের সন্তানদের আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া মুখগুলো আমরা কবরে রেখে এসেছি। প্রতিনিয়ত সন্তানদের দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছি। এই অমানবিক ট্র্যাজেডির সঠিক কারণ উদঘাটন করতে হবে। তিনি বলেন, আহতদের ফিজিওথেরাপি, ড্রেসিং, গ্রাফটিংসহ দীর্ঘ চিকিৎসার ব্যয় ও যন্ত্রণা ভাষায় প্রকাশের নয়। অনেক শিশু ও শিক্ষক আছেন যাদের অবস্থা এতটাই গুরুতর যে তারা হয়তো আর কখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না। তাদের ভবিষ্যৎ অনিশ্চিত, জীবন-জীবিকা থমকে গেছে।

তাদরে ৮ দাবি হলো- অক্ষম আহতদের পুনর্বাসন ও সরকারি চাকরির ব্যবস্থা করা; নিহতদের পরিবারকে ৫ কোটি এবং আহতদের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া; আহতদের জন্য সরকারি ব্যবস্থাপনায় আজীবন বিনামূল্যে চিকিৎসা নিশ্চিতকরণ এবং হেলথ কার্ড প্রদান করা; ২১ জুলাইকে শিক্ষা প্রতিষ্ঠানে শোক দিবস হিসেবে পালন করা; নিহতদের কবর স্থায়ীভাবে সংরক্ষণ করা; নিহত পাইলট, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্টাফদের শহীদী মর্যাদা (সনদ ও গেজেটসহ) প্রদান করা; নিহতদের স্মরণে উত্তরায় একটি আধুনিক মসজিদ নির্মাণ করা এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন আহত রায়ান তৌফিকের বাবা সুমন, নিহত সামিউলের বাবা রেজাউল করিম শামীম, আহত জায়ানা মাহবুবের মা সানজিদা বেলায়েত প্রমুখ।

চলন্ত ট্রেনের ছাদে যুবককে ছুরিকাঘাত, টাকা-মোবাইল ছিনতাই

ঐতিহ্যের গল্পে শেষ ‘হৃদয়ে ঢাকা ৪১৬’

পল্লবীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম

জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েমকে নাসীরুদ্দীন পাটোয়ারীর অভিনন্দন

ঢাকার প্রবেশপথে ব্লক চেক জোরদারের নির্দেশ ডিএমপি কমিশনারের

তিন আন্তর্জাতিক রুটের যাত্রীদের ব্যাগেজে মিললো বিপুল পণ্য

নতুন সড়ক কেটে জনগণের টাকা অপচয় করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

ইসলামী ব্যাংকের সামনে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫৫

‘আমার দেশ’-এর পরিচয় ব্যবহার করে ডিএফপিতে, পরে হেলমেট নিয়ে উধাও