হোম > রাজধানী

কারওয়ানবাজার ও সাতরাস্তা এলাকায় বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার

‘তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক’- এই স্লোগানে বিএনপির ৩১ দফা সম্বলিত লিফলেট গণমিছিল করে বিতরণ করেছেন ঢাকা-১২ আসনের শেরেবাংলা নগর, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানা বিএনপি।

শনিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত গণ মিছিলটি কারওয়ান বাজার থেকে শুরু হয়ে তেজগাঁও রেলগেট, ট্রাক স্ট্যান্ড, সাতরাস্তা হয়ে নাবিস্কো গিয়ে শেষ হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান ১নং সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক শাহ আলম এবং সদস্য এল রহমান, তাসলিমা চৌধুরী রিতা, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের যুগ্ম আহ্বায়ক রোকেয়া সুলতানা তামান্না, তেজগাঁও থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক মিরাজ উদ্দিন হায়দার আরজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান কবির, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাহমুদুল আলম মন্টু, হাতিরঝিল থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শফিউদ্দিন শাহীন মাহমুদ, শেরেবাংলা নগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাইমুর রহমান চৌধুরী নাইম, , শেরেবাংলা নগর থানা যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহাম্মেদ ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি