হোম > রাজধানী > অপরাধ

ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা, সদরঘাটে ককটেল বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার

রাজধানীর সদরঘাটে ঘাটের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে উত্তেজনার মধ্যে বাকল্যান্ড বাঁধ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে একই স্থান থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) দুপুরে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুপুর ১২টার দিকে কোতোয়ালি থানাধীন সদরঘাটের বাকল্যান্ড বাঁধ এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার ডাস্টবিনের সামনের সড়কে এ বিস্ফোরণ ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ ও উত্তেজনা চলছিল। এর জের ধরে একপর্যায়ে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় এবং ওই এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে। তবে সংঘর্ষের বিস্তারিত এবং বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ডিএমপির কোতোয়ালি জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজিমুদ্দিন আল আজাদ আমার দেশ-কে বলেন, “ককটেল বিস্ফোরণের খবর শুনেছি। কীভাবে কী হলো, এ বিষয়ে তদন্ত চলছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে খতিয়ে দেখা হচ্ছে।”

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়কটি নিরাপত্তা বেষ্টনীর আওতায় নেয় এবং জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করে। পাশাপাশি ঘটনাস্থলে পড়ে থাকা অবিস্ফোরিত ককটেলটি ঘিরে সতর্কতা অবলম্বন করা হয়।

এ ঘটনায় সদরঘাট ও বাকল্যান্ড বাঁধ এলাকায় আতঙ্ক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

পুলিশ জানায়, বিস্ফোরণের কারণ অনুসন্ধান, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

নাশকতার পরিকল্পনায় জড়িত যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, নারীসহ আহত ৪

রাজধানীতে নিষিদ্ধ আ.লীগকে অর্থায়নকারী সাবেক নেতা গ্রেপ্তার

নাশকতার অভিযোগে জবি নেতাসহ ৯ জন গ্রেপ্তার

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

কাফরুলে তেল কম দেওয়ায় পেট্রল পাম্পকে ৫ লাখ টাকা জরিমানা

ঢাবির টিএসসিতে আবারও ককটেল বিস্ফোরণ

সিএমএম আদালত এলাকায় ককটেল বিস্ফোরণ, আটক ২

ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুন

ডিএমপির এসআরইউর পৃথক অভিযানে গ্রেপ্তার ৬