হোম > রাজধানী > অপরাধ

শাহজালাল বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

আমার দেশ অনলাইন

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম। ছবি: সংগৃহীত

দেশ ছেড়ে বিদেশে যাওয়ার পথে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

রোববার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশত্যাগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে আসেন সুইডেন আসলাম। ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছালে সেখানেই তাকে আটক করা হয়।

সূত্র জানায়, তার পাসপোর্ট নম্বর সংবাদমাধ্যমকে জানানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিএমপি ডিবি) হস্তান্তর করা হয়েছে।

ককটেল বিস্ফোরণে ঢাবির কর্মচারী আহত, ঢামেকে ভর্তি

নাশকতার পরিকল্পনায় জড়িত যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেপ্তার

ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা, সদরঘাটে ককটেল বিস্ফোরণ

রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, নারীসহ আহত ৪

রাজধানীতে নিষিদ্ধ আ.লীগকে অর্থায়নকারী সাবেক নেতা গ্রেপ্তার

নাশকতার অভিযোগে জবি নেতাসহ ৯ জন গ্রেপ্তার

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

কাফরুলে তেল কম দেওয়ায় পেট্রল পাম্পকে ৫ লাখ টাকা জরিমানা

ঢাবির টিএসসিতে আবারও ককটেল বিস্ফোরণ

সিএমএম আদালত এলাকায় ককটেল বিস্ফোরণ, আটক ২