হোম > রাজধানী > অপরাধ

রাজধানীর লালবাগে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত

স্টাফ রিপোর্টার

রাজধানীর লালবাগের শহীদ নগর এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সামনে বিপ্লব (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১ নভেম্বর) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালবাগ থানার পরিদর্শক (অপারেশন) মো. রাশেদুজ্জামান জানান, শহীদ নগরের ৬ নম্বর গলিতে অজ্ঞাত দুর্বৃত্তরা বিপ্লবকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত যুবক প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করলেও হত্যাকারীরা তাকে ধাওয়া করে উপর্যুপরি কুপিয়ে হত্যা নিশ্চিত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত বিপ্লবের বাবার নাম মো. দেলোয়ার। তাদের পরিবার শহীদ নগর এলাকাতেই বসবাস করে।

পুলিশ কর্মকর্তা মো. রাশেদুজ্জামান আরো জানান, পুরো বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। নিহতের লাশ উদ্ধার ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দ্রুত মর্গে পাঠানো হবে।

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রাকিব গ্রেপ্তার

তাহসিফের মৃত্যুর প্রকৃত সত্য উদঘাটন চায় রাওয়া

তাহসিফ হত্যা মামলা: বাবার মামলায় গ্রেপ্তার দীপ, আদালতে পাঠাচ্ছে নৌ-পুলিশ

রমনায় ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে দুজন গ্রেপ্তার

তাহসিফের মৃত্যু: জিজ্ঞাসাবাদে নতুন তথ্য দিলেন দীপ

রাজধানীতে মদ-বিয়ার ও ইয়াবা জব্দ, গ্রেপ্তার ৩

ভাইয়ের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার যুবদল নেতা জালাল মাতুব্বর

যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তের গুলিতে তরুণ নিহত

রাজউকের প্লট দেওয়ার নামে ৬ কোটি টাকা আত্মসাৎ, কারাগারে আসামি

কদমতলীতে ৫২০০ পিস ইয়াবাসহ ভুয়া সাংবাদিক গ্রেপ্তার