হোম > রাজধানী > ঢাকা দক্ষিণ

সদরঘাটে চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

আমার দেশ অনলাইন

পুরান ঢাকার সদরঘাটে চাঁদাবাজির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মিতুল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি কোতোয়ালি থানার ৩৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য বলে জানা গেছে।

শনিবার রাত ১১টার দিকে সূত্রাপুর থানাধীন ইস্ট বেঙ্গল সুপার মার্কেটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মিতুলের লাশ মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার বাবার নাম মো. রাসেল সরদার। তার বাড়ি ঝালকাঠি জেলার সদর উপজেলার সাহাবাঙ্গল গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক যুবদল নেতা সোবহান ও সাবেক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কিরণ—দুজনই ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক মো. সুমন ভূঁইয়ার অনুসারী হিসেবে পরিচিত। তারা দুজনই কোতোয়ালি থানা যুবদলের পদপ্রত্যাশী। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। শনিবার রাতে চাঁদাবাজির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে সেই বিরোধ সংঘর্ষে রূপ নেয়।

স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষে কিরণ গ্রুপের এক সদস্য নিহত হন। সংঘর্ষে আরও একজন আহত হয়েছেন। নিহত মিতুলকে কাপড় কাটার কাচি দিয়ে বুকে আঘাত করা হয় বলে জানা গেছে। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের স্বজনসহ প্রায় ৮০ থেকে ১০০ জন বিক্ষুব্ধ ব্যক্তি মিটফোর্ড হাসপাতালে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

ঘটনার বিষয়ে সুমন ভূঁইয়া বলেন, ‘এরা আমার সমর্থক নয়। তবে মাঝে মাঝে বিভিন্ন মিছিল-মিটিংয়ে থাকে। আমি শারীরিকভাবে অসুস্থ। বিস্তারিত জানতে পারিনি।’

সূত্রাপুর থানার অপারেশন ইনচার্জ মতিউর রহমান বলেন, ইস্ট বেঙ্গল মার্কেটের ১৩ তলায় থাকা শ্রমিকদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পূর্বশত্রুতার জের ধরে এক যুবককে কাপড় কাটার কাচি দিয়ে আঘাত করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খালেদা জিয়ার জন্মদিনে ছিন্নমূল মানুষের মাঝে ছাত্রদলের খাবার বিতরণ

পেশাদার আমলাতন্ত্র ছাড়া সুশাসন সম্ভব নয়

পরিসংখ্যানে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টের তৃতীয় দিন

‘আজান আমেরিকান সংস্কৃতির অংশ নয়’

হজযাত্রীদের নিয়ে আল-কিবলাহ হজ কাফেলার পুনর্মিলনী

মিরাজ বললেন মিটমাট হয়ে গেছে

জেতা সম্ভব ভাবছে অস্ট্রেলিয়াও

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে পারে মিশর, জানালেন এরদোয়ান

চমক দেওয়ার ক্ষমতা রাখে বাংলাদেশ : ডুলি

কিছু হলেই আওয়ামী লীগকে পেটাতে হবে, এই জুলুম বন্ধ করেন ভাই: ফাহাম