হোম > রাজধানী > ঢাকা দক্ষিণ

ঢাকা মহানগর ফল ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজুল, সম্পাদক ফারুক

স্টাফ রিপোর্টার, (ঢাকা দক্ষিণ)

সভাপতি নির্বাচিত ফল আমদানিকারক সিরাজুল ইসলাম।

ঢাকার কোতোয়ালি থানার বাদামতলীতে ঢাকা মহানগর ফল আমদানি, রপ্তানি ও আড়তদার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের ফলফালে আমদানিকারক সিরাজুল ইসলাম সভাপতি এবং ফারুক সিদ্দিকী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহ-সভাপতি হিসেবে শামসুল হক হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. আমিনুল ইসলাম এবং কোষাধ্যক্ষ হিসেবে আল আমিন মোল্লা নির্বাচিত হয়েছেন। ১২ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির এই পাঁচ কর্মকর্তা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

শনিবার বাদামতলী পাইকারি ফলের আড়ৎ এলাকায় সমিতির কার্যালয়ে পরিচালক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এতে পরিচালক পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচিত পরিচালকরা হলেন— জাকির হোসেন (মই প্রতীক) ১,০৫৪ ভোট, মো. জনি তালুকদার (বই) ৯৮৬ ভোট, মো. সেলিম (কবুতর) ৯৮২ ভোট, মো. নুরুজ্জামান মুন্সী (উট) ৮৮৩ ভোট, মো. সাজু (আম) ৮৫৭ ভোট, মো. রবিন মিয়া (প্রজাপতি) ৮০৮ ভোট এবং এস এম জিয়াউদ্দিন (ফুলের টব) ৭৯৫ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. রোকনুজ্জামান রিগান, সদস্য শহিদুল ইসলাম জনি ও ফয়েজ আহমেদ সবুজ নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন। এ সময় মেট্রোপলিটন সমবায় কর্মকর্তা শাহীন সুলতানাও উপস্থিত ছিলেন।

জবিতে পশু জবাই নিষিদ্ধ, প্রতিবাদে গরু ভোজের ঘোষণা শিক্ষার্থীদের

ডেঙ্গু প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন: বিচারপতি শাহিদুর রহমান

১০ বছর ধরে জলাবদ্ধ সড়ক, চরম দুর্ভোগ

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডে অটোরিকশার ধাক্কা, চালক নিহত

২৯ বছরেও শেষ হয়নি প্রকল্প, ঝুলে আছে ১৩ হাজার ফ্ল্যাট

দলীয় রাজনৈতিক প্রভাবের কারণে দেশে শিক্ষকরা হেনস্তা হচ্ছেন: ঢাবির সাবেক উপাচার্য

বুড়িগঙ্গায় ভাসমান হোটেল, দখল-দূষণের শঙ্কা

হোস্টেল মালিকের সঙ্গে বাকবিতণ্ডা, ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধর

আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে শনিবার জামায়াতের বিক্ষোভ

সাংবাদিকদের ওপর হামলার তদন্ত প্রতিবেদন জমা হয়নি পাঁচ মাসেও