হোম > রাজধানী > ঢাকা দক্ষিণ

রাজধানীতে ছাদে বৃষ্টিতে ভিজতে গিয়ে বজ্রপাতে তরুণের মৃত্যু

স্টাফ রিপোর্টার

রাজধানীর হাজারীবাগে বৃষ্টি ভেজার জন্য ছাদে গিয়ে বজ্রপাতে রিয়াজ (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার চার বছর বয়সী ভাতিজি অন্তরা গুরুতরও আহত হয়েছে। সোমবার বেলা ৩টার দিকে হাজারীবাগের বউবাজার এলাকায় একটি চারতলা ভবনের ছাদে বজ্রপাতে আহত হন। মুমূর্ষু অবস্থায় স্বজনরা রিয়াজকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বিকাল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ইনচার্জ হাবিবুর রহমান। তিনি জানান, রিয়াজের লাশ মর্গে রাখা হয়েছে।

রিয়াজকে হাসপাতালে নিয়ে আসা মো. সুমন বলেন, বৃষ্টিতে ভিজতে রিয়াজ ও তার ভাতিজি অন্তরা ছাদে গিয়েছিল। হঠাৎ বজ্রপাতে দুজন অচেতন হয়ে পড়ে। দ্রুত তাদের স্থানীয় শিকদার মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে রিয়াজকে ঢামেক হাসাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্তরা বাসার পাশেই শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

নিহত রিয়াজের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণী গ্রামে। তার বাবার নাম মো. ইউসুফ। তিনি আগে হাজারীবাগের একটি জুতা ও ব্যাগ তৈরির কারখানায় কাজ করতেন। কিছুদিন কাজ ছেড়ে গ্রামের বাড়িতে থাকার পর প্রায় এক মাস আগে আবার ঢাকায় ফিরে একই কাজে যোগ দেন। হাজারীবাগের বউবাজার এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন রিয়াজ।

পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান আব্দুল মান্নান

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল: গেজেটে যা আছে

হরমুজ এড়িয়ে জ্বালানি রপ্তানির বিকল্প পথ তৈরি করছে আরব আমিরাত

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা, ৩ মাসের কারাদণ্ড

কোলে সদ্যোজাত শিশু, ক্যাপশনে রহস্য বাড়িয়ে যে বার্তা দিলেন পরীমনি

সংসদে যে দাবি জানালেন ইলিয়াস আলীর স্ত্রী

ব্যাংক কর্মকর্তাদের নিয়োগের ১ বছরের মধ্যে সনদ যাচাইয়ের নির্দেশ

গাজী নজরুলকে বাদ দিয়েই সংসদীয় কমিটি গঠন

গাজী নজরুলকে কোনো কমিটিতে না রাখলে দৃষ্টান্ত হয়ে থাকবে: জামায়াত আমির

নতুন প্রজেক্ট নিয়ে ফিরছেন মৌসুমি