হোম > রাজধানী > ঢাকা দক্ষিণ

ঢামেক হাসপাতালে দুই কারাবন্দির মৃত্যু

স্টাফ রিপোর্টার

ঢামেক হাসপাতালে পিন্টু কুমার (৩৪) এবং হাসেম খা তালুকদার (৬৪) নামে দুই কারাবন্দির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১ টায় ও আরেক জন দুপুর ১ টা ১০ মিনিটে, অর্থাৎ দু'জনকে দশ মিনিটের ব্যবধানে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে মৃত ঘোষণা করা হয়।

এর আগে তাদেরকে কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষ অবগত রয়েছেন।

নেত্রকোনা সদর উপজেলার রামপুর গ্রামের আব্দুস সালাম গনির ছেলে হাসেম খা তালুকদার । মৃত পিন্টু কুমারের বাবার নাম অলক কুমার।

অগ্নিনিরাপত্তা জোরদারে পুরান ঢাকার ব্যবসায়ীদের নিয়ে ডিএসসিসি প্রশাসকের মতবিনিময়

আসিফ আকবরের গাড়িতে গুলি করেছেন অটোরিকশায় আসা একজন, বলছে পুলিশ

ফুটপাতে অবৈধ দোকান বসালেই সরাসরি মামলা: ডিএসসিসি প্রশাসক

মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে প্রশ্ন, অর্থের হিসাব চান ব্যবসায়ীরা

যাত্রাবাড়ী ও রামপুরায় ডিএনসির অভিযান, ২ হাজার ১৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

বনশ্রীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার

জবিতে পশু জবাই নিষিদ্ধ, প্রতিবাদে গরু ভোজের ঘোষণা শিক্ষার্থীদের

ডেঙ্গু প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন: বিচারপতি শাহিদুর রহমান

১০ বছর ধরে জলাবদ্ধ সড়ক, চরম দুর্ভোগ

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডে অটোরিকশার ধাক্কা, চালক নিহত