হোম > রাজধানী > ঢাকা দক্ষিণ

যাত্রাবাড়ীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার

রাজধানীর যাত্রাবাড়ীতে মায়ের সামনে ধারালো অস্ত্র দিয়ে তার মেয়ে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে এক নির্মাণ ঠিকাদার। ঠিকাদারের হামলায় মা ও তার অন্য দুই সন্তান গুরুতর আহত হয়েছেন। হামলাকারীকে আশপাশের লোকজন আটক করেছে।

নিহত দিয়া মনি নবনী (২০) বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী। তিনি যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেের সামাদ মেম্বারের বাড়ির বাসিন্দা। আহতরা হলেন—তার মা নুসরাত জাহান মৌসুমী (৪২), বোন জয়া (১২) ও ভাই মোয়াজ (১৫)। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দিবাগত রাত আড়াইটা থেকে ৩টার দিকে ওই বাড়ির নির্মাণকাজের ঠিকাদার আবু মুসা (৪৫) হঠাৎ ধারালো অস্ত্র নিয়ে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মা নুসরাত জাহানের সামনেই তার মেয়ে দিয়াকে কুপিয়ে জখম করে হামলাকারী। মায়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে হামলাকারীকে আটক করে এবং আহতদের উদ্ধার করে।

আহত অবস্থায় তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দিয়াকে ভোর ৪টা ৫৫ মিনিটে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মা ও দুই সন্তানকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের আনোয়ার খান মডার্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহতদের হাসপাতালে নিয়ে আসা গাড়িচালক বিল্লাল জানান, টাকাপয়সার দ্বন্দ্বই এই হত্যাকাণ্ডের মূল কারণ। তিনি বলেন, ‘আবু মুসা কয়েক বছর ধরে ওই দশতলা ভবনের নির্মাণকাজের ঠিকাদারি করত। কাজ শেষে টাকা নিয়ে ঝগড়ার জের ধরেই সে এই নৃশংস হামলা চালায়।’

নিহত দিয়ার শ্বশুর সামাদ মেম্বার ওই বাড়ির মালিক। ঘটনার সময় দিয়ার স্বামী নবুউল্লাহ বাড়িতে ছিলেন না। তার ছোট সন্তান অসুস্থ থাকায় তিনি হাসপাতালে ছিলেন বলে জানিয়েছে পরিবার।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। হামলাকারী আসামি আবু মুসা পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

২৫ বছরেও শেষ হয়নি রমনা বটমূলে বোমা হামলার বিচার, আত্মপক্ষ সমর্থনেই আটকে আছে শুনানি

আহসান মঞ্জিলে ডিএসসিসির বর্ণাঢ্য বর্ষবরণ

গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে : ডা. ইরান

মব সহিংসতা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে জবিতে বিক্ষোভ সমাবেশ

ক্রেডিট ও ডেবিট কার্ড প্রতারণা চক্রের সদস্য গ্রেপ্তার

রজাধানীর মৌচাক ফ্লাইওভার থেকে পোড়া লাশ উদ্ধার

পুরান ঢাকায় জেলা প্রশাসকের উদ্যোগে বৈশাখী মেলা

কেরানীগঞ্জে ১০ হাজার গ্রাহকের জমি প্লট নিয়ে উষা-নাজিমের প্রতারণা

রাজউকের মোবাইল কোর্টে ১২ ভবন মালিককে জরিমানা

অবৈধ কাউন্টার উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির অভিযান