হোম > কর্পোরেট

গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে ইউনাইটেড হেলথকেয়ারের প্রথম আইইআরবি সভা

আমার দেশ অনলাইন

ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড স্বাস্থ্যসেবা গবেষণায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে। গত ৫ মে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে তাদের প্রথম ইনস্টিটিউশনাল এথিক্যাল রিভিউ বোর্ড (আইইআরবি) চালু করেছে। এই উদ্যোগের লক্ষ্য হলো ইউনাইটেড হেলথকেয়ারের ফ্ল্যাগশিপ হাসপাতাল ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের চিকিৎসক, ক্লিনিশিয়ান ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে গবেষণা কার্যক্রমকে আরো শক্তিশালী করা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জনাব মঈনুদ্দিন হাসান রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড হেলথকেয়ারের ম্যানেজিং ডিরেক্টর জনাব নিজামউদ্দিন হাসান রশীদ এবং ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ. কিউ. এম. মোহসেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ইউনাইটেড হেলথকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ ফাইজুর রহমান।

ইউনাইটেড হেলথকেয়ারের মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর ডা. আজহারুল ইসলাম খানকে আইইআরবি কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অধ্যাপক ডা. খন্দকার আবু তালহা চেয়ারম্যান এবং প্রফেসর ডা. মাহবুবুর রহমান সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। বোর্ডে বিভিন্ন মেডিকেল ও একাডেমিক ব্যাকগ্রাউন্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞরাও অন্তর্ভুক্ত রয়েছেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ডা. আজহারুল ইসলাম খান বলেন, নৈতিক গবেষণা ও সচেতন উদ্যোগের সমন্বয়ের মাধ্যমে আমরা মানুষের জন্য বাস্তব ও ইতিবাচক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই।

উদ্বোধনী অনুষ্ঠানে নৈতিক পর্যালোচনা ও অনুমোদনের জন্য তিনটি গবেষণা প্রস্তাব জমা দেন ডা. এ টি এম হাছিবুল হাসান পরাগ, ডা. জামান উম্মে হুমায়রা এবং ডা. তাসলিমা জামান।

আইইআরবি প্রতিষ্ঠার মাধ্যমে ইউনাইটেড হেলথকেয়ার উদ্ভাবনী ক্লিনিক্যাল গবেষণাকে উৎসাহিত করা, একাডেমিক সহযোগিতা আরও জোরদার করা এবং বাংলাদেশে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

এআরবি

ব্র্যাক ব্যাংকের রিটেইল ডিপোজিটে মাইলফলক

স্বপ্নর নতুন আউটলেট মিরপুরে

গঠনমূলক সমালোচনা ও দায়িত্বশীল সাংবাদিকতা উন্নয়নকে আরো গতিশীল করে

নরসিংদীতে রাতের আঁধারে শতাধিক গাছ কেটে সাবাড়, থানায় জিডি

বিএমইউর রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারে আন্তর্জাতিক প্রশিক্ষণ কার্যক্রম

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে মানারাত ইউনিভার্সিটি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ঢাবির ইতিহাস বিভাগে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রমনা পেট্রোল পাম্পকে বিএসটিআইয়ের জরিমানা ও সিলগালা

প্রাইম ব্যাংকের উদ্যোগে মাধবপুরে কৃষি ঋণ বিতরণ

শেল্‌টেকের ১৫০৪ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা