হোম > কর্পোরেট

সাধারণ বীমা করপোরেশনের লভ্যাংশ ৫০ কোটি টাকা প্রদান

আতিকুর রহমান নগরী

সাধারণ বীমা কর্পোরেশন ২০২৫-২৬ অর্থ বছরে লভ্যাংশ বাবদ ৫০ কোটি টাকা অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নিকট সাধারণ বীমা কর্পোরেশনের পর্ষদ চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী (অবসরপ্রাপ্ত সচিব) হস্তান্তর করেন। মঙ্গলবার তারা এ অর্থ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং সাধারণ বীমা কর্পোরেশন এর ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ হারুন-অর-রশিদ। এছাড়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মো. আজিমুদ্দিন বিশ্বাস (অতিরিক্ত সচিব), মো. সাঈদ কুতুব (অতিরিক্ত সচিব), শেখ ফরিদ (যুগ্ম সচিব) এবং সাধারণ বীমা কর্পোরেশনের জেনারেল ম্যানেজার (অর্থ) বিবেকানন্দ সাহা এবং ডেপুটি জেনারেল ম্যানেজার (কেন্দ্রীয় হিসাব বিভাগ) এ. কে. মাকসুদুল আহসান ভুইয়া উপস্থিত ছিলেন। ২০২৫ আয় বছরে লভ্যাংশ ছাড়াও আয়কর ও মূসক হিসেবে সাধারণ বীমা কর্পোরেশন ২৩০,৬১,০০,০০০/- ( দুইশত ত্রিশ কোটি একষট্টি লক্ষ) টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করেছে।

উল্লেখ্য, সাধারণ বীমা কর্পোরেশন নিয়মিতভাবে সরকারকে উল্লেখযোগ্য অর্থ লভ্যাংশ হিসাবে প্রদান করছে। গত ১০ বছরে সাধারণ বীমা কর্পোরেশন লভ্যাংশ, আয়কর ও ভ্যাট বাবদ প্রায় ২,৮৮০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন রাষ্ট্রমালিকানাধীন কর্পোরেশন/বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে সাধারণ বীমা কর্পোরেশন ২০২৫-২৬ অর্থ বছরে সর্বোচ্চ অংকের লভ্যাংশ প্রদান করেছে।

দুর্গাপূজায় ৬৮০ পরিচ্ছন্নতাকর্মী পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার

রূপালী ব্যাংকের খুলনা বিভাগে ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা

চট্টগ্রাম সমিতির উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান

পথশিশুদের পাঠদান থেকে বহুমুখী মানবিক কার্যক্রম, ১৫ বছরে মাস্তুল ফাউন্ডেশন

চট্টগ্রাম মোটর ফেস্টে নাসির সিনট্যাক্সের জমকালো উপস্থিতি

শিশু-কিশোরদের নৈতিকতা ও দেশপ্রেমে গড়ে তুলতে হবে: আলী আফজাল

সরকারি ক্রয়ে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যকে অগ্রাধিকার দিতে বিপিপিএর পরামর্শ সভা

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আধুনিক লিভার ক্যান্সার ক্লিনিকের যাত্রা শুরু

ড্যাফোডিলে শেষ হলো পাঁচ দিনব্যাপী ‘সাসটেইনেবিলিটি উইক ২০২৬’

সামুদ্রিক খাতে সহযোগিতা জোরদারে বিএমইউ ও বিআইডব্লিউটিসির সমঝোতা স্বাক্ষর