হোম > কর্পোরেট

হাম মোকাবিলায় সিটি ব্যাংকের সহায়তা

আমার দেশ অনলাইন

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দেশের দুটি শীর্ষ সরকারি হাসপাতালের সংকটাপন্ন শিশু চিকিৎসাসেবা শক্তিশালী করতে সহায়তা দিয়েছে সিটি ব্যাংক পিএলসি। ব্যাংকটির সহায়তা পাওয়া হাসপাতাল দু’টি হলো, বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউট ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল।

এর মধ্যে বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটের হাম আক্রান্ত শিশুদের জন্য নির্ধারিত আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) প্রয়োজনীয় জীবনরক্ষাকারী মেডিকেল ইকুইপমেন্ট সহায়তা দেওয়া হয়েছে। আর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের হাম আক্রান্ত শিশুদের জন্য নির্ধারিত পিআইসিইউতে (পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট) চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসকদের সহায়তায় প্রয়োজনীয় মেডিকেল ইকুইপমেন্ট দিয়েছে ব্যাংকটি।

এর আগে বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটে এইচডিইউ (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থাপনেও সহায়তা করেছিল সিটি ব্যাংক। সম্মিলিতভাবে এসব উদ্যোগ দেশের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ৪০টিরও বেশি ক্রিটিক্যাল কেয়ার ও বিশেষায়িত চিকিৎসা শয্যার সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

এসব উদ্যোগ অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সামাজিক উন্নয়নের প্রতি সিটি ব্যাংকের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন। স্বাস্থ্যসেবা, নারী ও যুব উন্নয়ন এবং কমিউনিটি ওয়েলবিইংয়ের নানা ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সামাজিক প্রভাব তৈরিতে কাজ করে যাচ্ছে ব্যাংকটি।

শিক্ষার মানোন্নয়নে ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি উপাচার্য

সূর্যের আলোয় চলবে ওয়ালটনের ফ্রিজ-এসি-টিভি, উৎপাদিত বিদ্যুৎ যাবে গ্রিডেও

বেসিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন ও ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ঘোষণা, আজীবন সম্মাননা পেলেন দুই বরেণ্য লেখক

টঙ্গীতে বাণিজ্যিক কার্যক্রম শুরু করল বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি

বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম উদ্বোধন

সরকার ও এনজিওর যৌথ উদ্যোগেই নিশ্চিত হবে সাশ্রয়ী চোখের চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের সব ব্যাংকিং সেবা মিলবে ১৫ অক্টোবর থেকে

শিক্ষকদের জাতীয়করণ আজ হোক, কাল হোক, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী