হোম > কর্পোরেট

প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন

নতুন প্রধান কার্যালয় শান্তা পিনাকলে স্থানান্তরের পর দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি.-এর প্রথম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. ফোরকান হোসেন, স্বতন্ত্র পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, স্বতন্ত্র পরিচালক প্রফেসর শেখ মোর্শেদ জাহান, স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম নুরুল আলম এফসিএস, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ এবং বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক আ. ন. ম. মঈনুল কবীর।

সভায় ব্যাংকের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার সম্প্রসারণ এবং গ্রাহকসেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। পরিচালনা পর্ষদের সদস্যরা ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আধুনিক কর্মপরিবেশ, উন্নত প্রযুক্তিনির্ভর অবকাঠামো এবং গ্রাহকদের জন্য আরও গতিশীল ও মানসম্মত ব্যাংকিং সেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে নতুন প্রধান কার্যালয় শান্তা পিনাকলে কার্যক্রম শুরু করেছে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি। নতুন কার্যালয়ে অনুষ্ঠিত প্রথম বোর্ড সভাকে ব্যাংকের নতুন যাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

রূপালী ব্যাংক ও গ্রামীণফোনের মধ্যে চুক্তি স্বাক্ষর

শিশুদের ওপর পরিবেশ দূষণের প্রভাব মোকাবিলায় গাকৃবিতে নীতি সংলাপ অনুষ্ঠিত

ভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কার ও তিন দফা দাবিতে গাকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন

বাংলাদেশ সফরে ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়

একসঙ্গে স্বাস্থ্য সুরক্ষা ও সঞ্চয়ের সুবিধা দেবে মেটলাইফের নতুন স্বাস্থ্যবীমা

ইউআইইউর ড্রোন ইতিহাস, বিশ্বে চতুর্থ বাংলাদেশ

রূপালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বেসিক ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন নিয়ে সভা

ইসলামী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত