হোম > কর্পোরেট

বিএসটিআই’র নতুন মহাপরিচালক কাজী ইমদাদুল হক

আমার দেশ অনলাইন

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর মহাপরিচালক হিসেবে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য অবসরপ্রাপ্ত কর কমিশনার, গবেষক ও লেখক কাজী ইমদাদুল হক। রোববার তিনি বিএসটিআইতে মহাপরিচালক হিসেবে যোগদান করেন।

দেশের রাজস্ব প্রশাসন ও সাহিত্য-সংস্কৃতির অঙ্গনে সুপরিচিতি কাজী ইমদাদুল হক তার দীর্ঘ তিন দশকের কর্মজীবনের মাধ্যমে জাতীয় পর্যায়ে বিশেষ অবদান রেখেছেন। বিসিএস (কর) ক্যাডারের ৭ম ব্যাচের এই জ্যেষ্ঠ কর্মকর্তা ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনালের সাবেক প্রেসিডেন্ট এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সাবেক কর কমিশনার হিসেবে দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক কাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

১৯৮৮ সালে সিভিল সার্ভিসে যোগদানের পর থেকে তিনি কর প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্তরে দক্ষতা ও মেধার স্বাক্ষর রেখেছেন। বিশেষ করে এনবিআরে কর কমিশনার এবং লার্জ ট্যাক্সপেয়ারস ইউনিট-এ অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে অভ্যন্তরীণ সম্পদ আহরণে তার অবদান ছিল উল্লেখযোগ্য। আন্তর্জাতিক করনীতি এবং দ্বৈত কর পরিহার চুক্তি বিষয়ে তিনি বাংলাদেশের পক্ষে বৈশ্বিক পরিসরে কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করেন। এছাড়া, ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ থেকে এম.এসসি-তে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাহিত্য প্রতিযাগিতায় দুইবার চ্যাম্পিয়ন ও জাতীয় টিভি বিতর্কে তিন বছর শহীদুল্লাহ হলের প্রতিনিধিত্ব করেন। তাঁর গবেষণাধর্মী গ্রন্থ ‘কালো টাকা’ একটি আলোচিত গ্রন্থ।

প্রশাসনিক ব্যস্ততার মাঝেও কাজী ইমদাদুল হক নিয়মিত সাহিত্যচর্চার পাশাপাশি টেলিভিশনে আয়কর বিষয়ক অনুষ্ঠান পরিচালনার মাধ্যমে তিনি সাধারণ মানুষের মধ্যে কর সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মেধা, সততা ও সৃজনশীলতার সমন্বয় ঘটিয়ে তিনি দেশের সিভিল সার্ভিস এবং সাহিত্য অঙ্গনে অবদান রেখে চলেছেন।

আকিজ মটরসের পথিক, টাইটান ও আকিজ লিথিয়াম ব্যাটারী উন্মোচন

ঢাবির প্রয়াত অধ্যাপক সুমঙ্গল বড়ুয়ার স্মরণসভা

কারখানা স্থাপনের আইনি জটিলতা ও প্রজেক্ট প্রোফাইলের গুরুত্ব

বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত

‘বৈশ্বিক সংকট ও বাণিজ্যনীতির চাপে তৈরি পোশাক খাত’

পেশাজীবী ক্যাটাগরিতে অ্যাওয়ারর্ড পেলেন মো. শাখাওয়াত হোসেন

‘হুস হু' বাংলাদেশ অ্যাওয়ার্ড পেলেন মো. শাখাওয়াত হোসেন

মিঠাই এর প্রিয়জন ক্যাম্পেইন শুরু

২০২৬ সালের প্রথম প্রান্তিকে সিটি ব্যাংকের নিট মুনাফায় ১৬২% প্রবৃদ্ধি

বার্জার পেইন্টসের নতুন এমডি মহসিন হাবিব চৌধুরী