হোম > আইন-আদালত

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলির মামলার রায় ২৮ জুন

স্টাফ রিপোর্টার

জুলাই বিপ্লবে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসনকে গুলি করাসহ দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের জন্য আগামী ২৮ জুন দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।

সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। আজ প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এই দিন ধার্য করা হয়।

এ মামলায় মোট আসামি পাঁচজন। এর মধ্যে পলাতক আছেন চার আসামি। পলাতক আসামিরা হলেন— ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান ও সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া। এই মামলার একমাত্র গ্রেপ্তার আসামি পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকার।

এই মামলায় আসামিদের বিরুদ্ধে জুলাই বিপ্লবের সময় ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীতে কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি; শিশু বাসিত খান মুসার (৭) মাথা ভেদ করে তার দাদি মায়া ইসলামের মৃত্যু এবং মো. নাদিম নামের আরও এক ব্যক্তিকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

এমবি

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ৩ আসামি

পুলিশ ও বিজিবির গুলিতে আমার স্বামীর মাথা ছিন্নভিন্ন হয়ে মগজ বেরিয়ে যায়

দুর্নীতি মামলায় আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

পুনর্গঠিত ট্রাইব্যুনালের দুই বছর, সাত মামলার রায়

আওয়ামী সন্ত্রাসীরা কোপ দিলে আমার ভাইয়ের পায়ের রগ কেটে যায়

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলো ইনুকে

রবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা: আয়াস-রিমি রিমান্ড শেষে কারাগারে

সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও তার স্ত্রীর সম্পত্তি ক্রোকের নির্দেশ