হোম > আইন-আদালত

ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৩ অক্টোবর

কুষ্টিয়ায় মানবতাবিরোধী অপরাধ

স্টাফ রিপোর্টার

জুলাই-আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ২৩ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার ইনুর আইনজীবী নাজনীন নাহার ট্রাইব্যুনালে দাঁড়িয়ে বলেন, এই মামলায় সর্বমোট ১৭শ’ পৃষ্ঠার অভিযোগপত্র পড়তে ও প্রিভিলেজ কমিউনিকেশনের জন্য তিনি ৮ সপ্তাহ সময় আবেদন করেন। পরে ট্রাইব্যুনাল ইনুর আইনজীবীকে তার আসামির সঙ্গে ৩ দিন ২ ঘণ্টা করে কথা বলার অনুমতি দেন। এছাড়াও অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৩ অক্টোবর দিন ধার্য করেন আদালত।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন— বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এছাড়া মানবতাবিরোধী অপরাধের আরেক অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ ৪ জনকে ২৩ অক্টোবরের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

বিআইডব্লিউটিএ নিয়োগ পরীক্ষায় অসদুপায়, পরীক্ষার্থীকে ৩ মাসের কারাদণ্ড

তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে

ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদকে বরখাস্ত

তাহসিফ সাউরী হত্যা: সিসিটিভি ফুটেজে আসা সেই তরুণীকে খুঁজছে পুলিশ

তাহসিফ হত্যা: আদালতে নেওয়া হলো আসামি দীপকে, সাত দিনের রিমান্ড আবেদন

দুর্নীতির মামলায় সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের মামলায় সেই কিশোরের জামিন

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন ফের নামঞ্জুর

৯৩০ কোটি টাকা মানিলন্ডারিং: পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ

প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ, প্লে-নার্সারি-কেজি নিষিদ্ধ চেয়ে আইনি নোটিস