হোম > আইন-আদালত

জিএম কাদের ও তার স্ত্রীর অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক

স্টাফ রিপোর্টার

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শেরীফা কাদের। ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৭৫ লাখ টাকার বেশি অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ার দাবি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর পরিপ্রেক্ষিতে তাদের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে।

গতকাল বুধবার দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

দুদক জানায়, অনুসন্ধানে জিএম কাদেরের নামে ৪৮ লাখ ৭৫ হাজার টাকা এবং তার স্ত্রীর নামে ২৬ লাখ ৪৩ হাজার টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। এসব সম্পদের বৈধ উৎস যাচাইয়ের জন্য তাদের সম্পদ বিবরণী জমা দিতে নোটিশ দেওয়া হয়েছে।

চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য এবং দলীয় তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে ২০২৫ সালের শুরুতেই জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। একই সময়ে তার ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করা হয়।

এক্সপ্রেসওয়েতে লাশ উদ্ধারের ঘটনায় বাসচালকের দায় স্বীকার

প্রতারণার মামলায় হরিদাস চন্দ্র দুই দিনের রিমান্ডে

স্বামী হত্যায় ট্রাইব্যুনালে শামীম ওসমানের বিচার চাইলেন শহীদের স্ত্রী

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে

এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সালমান শাহ হত্যা মামলা: ডনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে সিআইডি

ছবি ছাড়া এনআইডি নয়, রিট খারিজ করে হাইকোর্টের রায়

মুগ্ধ হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ ১৬ সেপ্টেম্বর

পৃথক ২ মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ ফিরোজকে

খোকনের সঙ্গে বিতণ্ডায় প্রধান বিচারপতির এজলাস ত্যাগ