হোম > আইন-আদালত

আবুল বারকাতের জামিন নামঞ্জুর

স্টাফ রিপোর্টার

২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডা. আবুল বারকাতের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

একইসঙ্গে এ মামলায় রিমান্ড শুনানির জন্য ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করার আদেশ দেন। বুধবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

এদিন সকাল ১০টা ৪০ মিনিটে আবুল বারাকাতকে আদালতে হাজির করা হয়। এসময় তাকে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। এরপর ১১টা ৭ মিনিটে তাকে আদালতে তোলা হয়। আদালতে কাঠগড়ায় একটি বেঞ্চে বসেন তিনি। কাঠগড়ায় তাকে বেশ চিন্তিত দেখা যায়। তার পক্ষে জামিন চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট মো. শাহিনুর ইসলাম।

তিনি বলেন, ২০১৩ সালের ঋণ আবেদন করে এননটেক্স গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সুপ্রভা স্পিনিং মিলস। পরে তাদের আবেদনটি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ব্যাংকের বোর্ড সভায় উপস্থাপন করা হয়। এরপর বাংলাদেশ ব্যাংকের গাইড লাইন মেনে সুপ্রভা স্পিনিং মিলসকে ঋণ মঞ্জুর করা হয়। এখানে কোন ড. আবুল বারকাত দায়িত্বের অবহেলা করেননি। তিনি কোনো নীতিমালাও ভঙ্গ করেননি।

তিনি আরো বলেন, এর আগে একই বিষয়ে দুদক অনুসন্ধান করে কোন দুর্নীতি হয়নি মর্মে ক্লিয়ারেন্স দেয়। এখন একই বিষয়ে নতুন করে মামলা করার বিষয়টি দ্বিচারিতা ছাড়া কিছুই না। তাই দুদক আবুল বারকাতের বিরুদ্ধে যেসব এলিগেশন এনেছে তার কোন যৌক্তিকতা নেই। সার্বিক দিক বিবেচনায় আমরা আবুল বারকাতের জামিন চাইছি।

জামিনের বিরোধিতা করে দুদকের প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, জনতা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে থাকা অবস্থায় ওনার কর্মচারীরা কোন অপরাধ বা অনিয়ম করলে তার দায়িত্ব তাকেই (বারকাত) নিতে হবে। এ ক্ষেত্রে অপরাধের সাথে সম্পৃক্ত থাকায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরকেও এ মামলায় আসামি করা হয়েছে। তাই এ মামলায় তাকে জামিন দেয়ার ঘোর বিরোধিতা করছে রাষ্ট্রপক্ষ।

উভয় পক্ষের শুনানি শেষে আবুল বারাকাতের জামিন নামঞ্জুর করেন বিচারক। একইসঙ্গে এ মামলায় তার তিন দিনের রিমান্ডে নেয়ার আবেদনের শুনানির জন্য মামলাটি সিএমএম আদালতে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে তাকে আদালতে কাঠগড়া থেকে হাজতখানায় নেয়া হয় তাকে।

এননটেক্স গ্রুপের নামে দুইশত সাতানবাই কোটি আটত্রিশ লক্ষ সাতাশি হাজার দুইশত ছিয়ানব্বই টাকা আত্মসাতের অভিযোগে গত ২০ ফেব্রুয়ারি আবুল বারকাতসহ ২৩ জনের নামে মামলা করে দুদক। এতে অভিযোগ করা হয়, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও আবুল বারকাত পরস্পর যোগসাজশে জালজালিয়াতির মাধ্যমে এননটেক্স গ্রুপের ২২টি প্রতিষ্ঠানকে এই টাকা ঋণ দিয়েছিলেন। আতিউর রহমান, তাঁর সহযোগী অন্য ব্যক্তিরা বিভিন্ন অনৈতিক কৌশলে এই অর্থ আত্মসাৎ করেন বলে অভিযোগ করা হয়।

গত ১০ জুলাই রাতে রাজধানীর ধানমণ্ডির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন ১১ জুলাই এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

জাতীয় লিগ্যাল এইড দিবস পালন করবে ঢাকার অধস্তন আদালত

দেশি-বিদেশি এনডিসি কোর্স মেম্বারদের সুপ্রিম কোর্ট পরিদর্শন

ট্রাইব্যুনালে জবানবন্দি: আমার ভাগ্নি রিতা মাথার পিছনে গুলি গেলে মারা যায়

মৌলিক সাক্ষরতা প্রকল্পের ৫৭ কর্মকর্তাকে স্থায়ী করার নির্দেশনায় হাইকোর্টের রুল

এসপি বাবুল আক্তারের স্ত্রী হত্যা মামলার আসামি ভোলার জামিন স্থগিত

একদিনের মাথায় সাবেক ছাত্রলীগ নেতার জামিন বাতিল

তারেক রহমানের কোমর ভেঙে দেয়ার অভিযোগ অস্বীকার করলেন মাসুদ

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক নাছের ২ দিনের রিমান্ডে

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র নিতে ইসিকে নির্দেশ

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক শুরু ১৭ মে