হোম > আইন-আদালত

ওপর মহলের নির্দেশে সংবাদ করেছি, জিজ্ঞাসাবাদে রুপা–বাবু

শাপলা চত্বর গণহত্যা

স্টাফ রিপোর্টার

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলামের মহাসমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে সেফ হোমে জিজ্ঞাসাবাদ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদে তারা ‘ওপর মহলের নির্দেশে সংবাদ করা হয়েছে’ বলে জানিয়েছেন। তবে নিজেদের দায় অস্বীকার করেছেন তারা।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সূত্রে এ তথ্য জানা গেছে।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, শাপলা চত্বর গণহত্যার এই মামলায় চলতি সপ্তাহে একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে একদিন করে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের দায় অস্বীকার করেন এবং যা হয়েছে, তার সবকিছুই ওপরের নির্দেশেই করেছেন বলে জানিয়েছেন।

জিজ্ঞাসাবাদে ২০২৪ সালের ৫ আগস্টের আগে-পরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন সংবাদ সম্মেলনের ভিডিও ফুটেজও তাদের দেখানো হয়। তবে সেসব ভিডিও এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি বলে দাবি করেন মোজাম্মেল বাবু।

এর আগে গত ৭ জুন প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে রুপা ও বাবুকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ আগস্ট দিন ধার্য করা হয়।

এই মামলায় নয়জন আসামি গ্রেপ্তার রয়েছেন। রুপা ও বাবু ছাড়া অপর আসামিরা হলেন—সাবেক মন্ত্রী দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, বরখাস্ত সেনাকর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সাবেক আইজিপি একেএম শহিদুল হক, পুলিশের সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তর ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির ও সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।

মামলায় পলাতক আসামিরা হলেন— জুলাই গণহত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, পুলিশের সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও বেনজীর আহমেদ।

প্রসিকিউশন জানায়, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ঢাকাসহ দেশের চারটি স্থানে ৫৮ জন শহীদ হন। এর মধ্যে ঢাকায় ৩২, নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে ৫ ও কুমিল্লায় একজন শহীদের তথ্য শনাক্ত করেছে তদন্ত সংস্থা।

রাষ্ট্রদ্রোহ মামলা: হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৪ জুলাই

ওসি বললেন তোমাকেই ক্রসফায়ার দিতে হবে

ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির বহিষ্কৃত সেই নেতা গ্রেপ্তার

আ.লীগের দুই নেতার ফেসবুক পেজের এডমিন গ্রেপ্তার

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সোহানুরের বিচার শুরু

হাদি হত্যার অধিকতর তদন্ত প্রতিবেদন ১৬ বার পেছাল

মানবতাবিরোধী অপরাধে কামরুল-মেননের বিচার শুরু আজ

সারোয়ার আলমগীরের গেজেট শপথ স্থগিত, রুল নিষ্পত্তির নির্দেশ

স্বাধীন সচিবালয় নিয়ে হাইকোর্টের রায়ের আপিল শুনানি ১ সেপ্টেম্বর

প্রথমবারের মতো অবকাশকালীন ছুটিতে যাচ্ছে আইসিটি ট্রাইব্যুনাল