হোম > আইন-আদালত

তারেক রহমানকে তুলে নিয়ে নির্যাতন করেছিল ডিজিএফআই

জবানবন্দিতে ইকবাল করিম ভূঁইয়া

স্টাফ রিপোর্টার

২০০৭ সালে নির্বাচনের আগে প্রধান বিচারপতির বয়স বাড়ানোর জন্য যে সংঘাত শুরু হয় তার পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত সময়ে ডিজিএফআই হয়ে উঠে দেশের মুখ্য নিয়ন্ত্রক। বিভিন্ন সময়ে তারা বিভিন্ন ব্যক্তিদের উঠিয়ে এনে তাদের সেলে রেখে জিজ্ঞাসাবাদ করতো। এর মধ্যে অনেক মন্ত্রী এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ ছিলেন। তারা তারেক রহমানকেও উঠিয়ে এনে নির্যাতন করে। এ সময় থেকে বস্তুত বেসামরিক ব্যক্তিদের উঠিয়ে এনে আটক রাখার সেলের মধ্যে রাখা একটি অভ্যাসে পরিণত হয়। বস্তুত যেকোনো ব্যক্তিকে উঠিয়ে এনে যা ইচ্ছা তাই করা যায় বলে তারা ভাবতে শুরু করে। তারা ভাবতে শুরু করে যা কিছুই তারা করুক না কেন শেষ পর্যন্ত তারা পার পেয়ে যাবে।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে জবানবন্দিতে এসব কথা উল্লেখ করেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া।

জবানবন্দিতে তিনি বলেন, জরুরি অবস্থার সময় সেনা সদস্যদের সংস্কৃতিতে কিছু পরিবর্তন আসে। তারা রাজনীতিতে প্রত্যাবর্তন করে, তাদের মধ্যে আধিপত্যবোধের জন্ম হয়, সিনিয়র ও জুনিয়রের মধ্যে একটি বিভাজন সৃষ্টি হয়। নগদ সংস্কৃতির উত্থান হয় এবং উপরস্থদের আদেশ অন্ধভাবে পালন করার প্রবণতা জন্ম হয়।

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয়। এতে ৫৭ জন সামরিক কর্মকর্তা এবং ১৭ জন বেসামরিক ব্যক্তিকে হত্যা করা হয়। পরবর্তীতে বিদ্রোহ দমন করার পর বিডিআর সদস্যদের অন্তরীণ করা হয় এবং সেখানে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। জিজ্ঞাসাবাদকালীন সময়ে পিলখানায় (বিডিআর সদর দপ্তর) র‍্যাব ও সামরিক সদস্য দ্বারা নির্যাতনের কারণে আনুমানিক ৫০ জন বিডিআর সদস্য মৃত্যুবরণ করে বলে হিউম্যান রাইটস ওয়াচ জানায়। পরবর্তীতে দায়রা আদালত কর্তৃক ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। বিডিআর বিদ্রোহের পর সেনা অফিসারদের মধ্যে ভারত ও আওয়ামী লীগ বিদ্বেষ তীব্রতর হয়, সিনিয়র ও জুনিয়র অফিসারদের মধ্যে বিভাজন ব্যাপক রূপ ধারণ করে, পেশাদার অফিসারদের একপাশে সরিয়ে অনুগত অফিসারদের উপরে নিয়ে আসা হয় এবং বিভিন্ন জাতীয় প্রকল্পে সেনাবাহিনীকে নিয়োজিত করে বাহিনীটিকে দুর্নীতিগ্রস্ত করা হয়। এর বড় কারণ হলো শেখ হাসিনা ভাবতেন একটি দুর্নীতিগ্রস্ত সেনাবাহিনী তার জন্য নিরাপদ।

টয়োটার এমডিসহ তিন কর্মকর্তাকে আদালতে হাজিরের নির্দেশ

২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার

মিটফোর্ডে সোহাগ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

বিডিআর হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীতে ভারত বিদ্বেষ চরমভাবে বেড়ে যায়

দুর্নীতি মামলায় আব্দুস সোবহান গোলাপ কারাগারে

জাবির সাবেক ভিসি ফারজানার বিদেশ গমনে নিষেধাজ্ঞা

জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল

বিএনপি প্রার্থী আফরোজার নির্বাচনে কোনো বাধা নেই

সোমবার সুপ্রিম কোর্টে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে ইকবাল করিম ভূঁইয়া