হোম > আইন-আদালত

দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হতে সময় চায় বসুন্ধরার সোবহান পরিবার

স্টাফ রিপোর্টার

ভূমি জবরদখল, অর্থ আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগে দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হওয়ার জন্য ৯০ দিন সময় চেয়ে আবেদন করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের সদস্যরা। সোমবার আইনজীবীর মাধ্যমে কমিশনের চেয়ারম্যানের কাছে তারা এ আবেদন করেন।

এ বিষয়ে দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম আমার দেশকে জানান, বসুন্ধরা গ্রুপের সংশ্লিষ্ট ব্যক্তিরা ৯০ দিনের সময় চেয়ে কমিশনের চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন। তবে আইনে দুদকের অনুসন্ধান কার্যক্রম ৪৫ দিনের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। ফলে চাওয়া সময় মঞ্জুর করা হবে কি না, তা নির্ভর করছে অনুসন্ধান কর্মকর্তার সিদ্ধান্তের ওপর।

গত ২০ মে আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য দুদক চিঠি দেয়। এর মধ্যে ২৫ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় আহমেদ আকবর সোবহান (শাহ আলম), তার স্ত্রী আফরোজা বেগম, তাদের বড় ছেলে কো-চেয়ারম্যান সাদাত সোবহান এবং সাদাতের স্ত্রী সোনিয়া ফেরদৌসী সোবহানকে। আর ২৬ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় আহমেদ আকবর সোবহানের ছেলে ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, তার স্ত্রী ও গ্রুপের পরিচালক সাবরিনা সোবহান, ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান (সানভীর), ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান ও তার স্ত্রী, গ্রুপের পরিচালক ইয়াশা সোবহানকে।

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনে ২০২৪ সালের ৫ অগাস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর সাবেক আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী বড় বড় ব্যবসায়ীদের দুর্নীতি-অনিয়মের বিষয়েও অনুসন্ধানে নামে রাষ্ট্রের বিভিন্ন সংস্থা। এরপর অক্টোবরে আহমেদ আকবর সোবহান ও তার চার ছেলেসহ আটজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেয় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। দেড় লাখ কোটি টাকা মূল্যের জমি দখল এবং অর্থপাচারের অভিযোগে সিআইডি গত সেপ্টেম্বরে আহমেদ আকবর সোবহান ও তার ছেলে সায়েম সোবহান আনভীরসহ স্বার্থ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান করার সিদ্ধান্ত জানায়।

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন বৈষম্যবিরোধী ছাত্র নেতা রিয়াদ

সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর হাইকোর্টে মামলা

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্টশিট হেফাজতে নেওয়ার নির্দেশ

তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ফের সময় বাড়ল

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

হত্যাচেষ্টা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল গ্রেপ্তার

নানক-তাপসসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৮ এপ্রিল

৬ লাশ পোড়ানো মামলা: সাবেক এমপিসহ ৬ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন? রায় দিল আদালত

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ