হোম > আইন-আদালত

রাজধানীতে আওয়ামী লীগের সাবেক এমপিসহ ৭ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঝটিকা মিছিল বিরোধী অভিযান চালিয়ে আওয়ামী লীগের সাবেক এমপিসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) । সোমবার ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: জাফর আলম (৬৯), তুরাগ থানা ৫৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো: সিরাজুল ইসলাম বাবু (৪৯), বংশাল থানা ৩৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো: ওয়ারেজ সিকদার (৪৮) ৪। তুরাগ থানা যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক মো: শাহেদ আলম (৪০), যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শহীদুল হক চৌধুরি রানা (৫৪), স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সম্প্রতি যাত্রাবাড়ী এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল সমন্বয়কারী জাহিদুল ইসলাম তুষার (৩০) ও তুরাগ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি মো: রেজাউল করিম (৪৭) ।

ডিবি সূত্রে জানা যায়, রবিবার দুপুর আনুমানিক ৩ টা ৩০ মিনিটের দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মো: জাফর আলমকে গ্রেপ্তার করে ডিবি-রমনা বিভাগের একটি টিম। অন্যদিকে ডিবি-মতিঝিল বিভাগের একটি অভিযানিক দল রাজধানীর বংশাল থানাধীন ইংলিশ রোড এলাকায় অভিযান চালিয়ে দুপুর ৩:১৫ টায় মো: শাহেদ আলমকে গ্রেপ্তার করে। এছাড়া দুপুর পৌনে ২ টার দিকে ডিবি-লালবাগ বিভাগের একটি টিম রাজধানীর বংশাল এলাকা থেকে মো: ওয়ারেজ সিকদারকে গ্রেপ্তার করে।

ডিবি সূত্র আরও জানায়, ডিবি-রমনা বিভাগের একটি টিম রাজধানীর গোপীবাগ এলাকা থেকে সকাল ৭ টায় হীদুল হক চৌধুরী রানাকে এবং ডিবি-উত্তরা বিভাগের একটি টিম সন্ধ্যা সাড়ে ৬ টায় কামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো: সিরাজুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করে। এছাড়া ডিবি সাইবার বিভাগের একটি টিম রাত ১১:৪৫ টায় রাজধানীর শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম তুষারকে গ্রেপ্তার করে।

ডিবি সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২ টায় ডিবি সাইবার টিম উত্তরা পূর্ব থানার ১৮ নম্বর সেক্টর থেকে মো: রেজাউল করিমকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত।

মানবতাবিরোধী অপরাধে কামরুল-মেননের বিচার শুরু আজ

সারোয়ার আলমগীরের গেজেট শপথ স্থগিত, রুল নিষ্পত্তির নির্দেশ

স্বাধীন সচিবালয় নিয়ে হাইকোর্টের রায়ের আপিল শুনানি ১ সেপ্টেম্বর

প্রথমবারের মতো অবকাশকালীন ছুটিতে যাচ্ছে আইসিটি ট্রাইব্যুনাল

নারী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ৪ জনের বিরুদ্ধে তদন্তে সিআইডি

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগের ১৩ নেতাকর্মী রিমান্ডে

হাঁটুতে গুলি করে বালি ঢুকিয়ে দেয় পুলিশ, পা কেটে ফেলতে হয় দুই শিবির নেতার

বারকাতের জামিন, পেতে পারেন মুক্তি

রামিসা হত্যা মামলায় স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ

রামিসা হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন