হোম > আইন-আদালত

ফারুক আহমেদকে অপসারণ কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল এবং নতুন পরিচালক আমিনুল ইসলামের মনোনয়ন সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এছাড়া বিসিবির পরিচালনা পর্ষদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দেওয়া হয়েছে।

বিসিবির সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদের রিটের প্রেক্ষিতে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথীকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার রুলসহ এ আদেশ দেন।

আদালতে ফারুকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস। তার সাথে ছিলেন আইনজীবী এ কে এম আজাদ হোসেন। জাতীয় ক্রিয়া পরিষদের পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক, বিসিবির পক্ষে আইনজীবী মাহিন এম রহমান এবং আমিনুল ইসলামের পক্ষে আইনজীবী নাসির উদ্দিন আহমেদ অসীম শুনানিতে ছিলেন।

আইনজীবীরা জানিয়েছেন, এর ফলে সভাপতি আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পর্ষদ কার্যক্রম চালিয়ে যেতে পারবে।

এ বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস বলেন, আদালত রুল ও স্থিতাবস্থা দিয়েছেন। তাই যারা আছেন তারা থাকবেন। আদালতের নিদের্শনা হচ্ছে, যে যেভাবে আছেন, সে সেভাবে থাকবেন। ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে স্থিতাবস্থা বজায় রাখতে বলা হয়েছে।

আর বিসিবির আইনজীবী মাহিন এম রহমান জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আদালত স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন হাইকোর্ট। আজকে যারা পরিচালনা পর্ষদের দায়িত্বে আছেন ও কার্যক্রম পরিচালনা করছেন তারাই কাজ চালিয়ে যাবেন।

এর আগে গত ২৯ মে জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবির ফারুকের মনোনয়ন বাতিল করে। এর পরদিন ৩০ মে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির পরিচালক মনোনীত করে ক্রিয়া পরিষদ। এই দুই সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। যুব ও ক্রীড়া সচিব এবং বিসিবিসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

এসব সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গত রোববার একটি রিট করেছিলেন ফারুক আহমেদ। কিন্তু রিটটি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানির জন্য উঠলে তা কার্য তালিকা হতে বাদ দেয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার নতুন বেঞ্চে শুনানি হয় রিটটির।

ধর্ষণ মামলার দ্রুত অ্যাকশন নেওয়ার সিদ্ধান্ত মন্ত্রিসভায়

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন বৈষম্যবিরোধী ছাত্র নেতা রিয়াদ

সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর হাইকোর্টে মামলা

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্টশিট হেফাজতে নেওয়ার নির্দেশ

তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ফের সময় বাড়ল

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

হত্যাচেষ্টা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল গ্রেপ্তার

নানক-তাপসসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৮ এপ্রিল

৬ লাশ পোড়ানো মামলা: সাবেক এমপিসহ ৬ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন? রায় দিল আদালত