হোম > আইন-আদালত

দুর্নীতি মামলায় আসাদুজ্জামান নূরের জামিন নামঞ্জুর

স্টাফ রিপোর্টার

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূরের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের পক্ষের আইনজীবী মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, দুদকের করা দুর্নীতির মামলায় জামিন শুনানি করতে আসাদুজ্জামান নূরকে আদালতে হাজির করা হয়। এদিন তার আইনজীবী জামিন শুনানি করেন। দুদকের পক্ষে আইনজীবী জামিনের বিরোধিতা করে যুক্তি উপস্থাপন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন।

গত ৩০ জুলাই ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থার উপপরিচালক মো. আজিজুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, আসাদুজ্জামান নূর ক্ষমতার অপব্যবহার করে ৫ কোটি ৩৭ লাখ ১ হাজার ১৯০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং তা নিজের দখলে রেখেছেন। এ ছাড়া আসাদুজ্জামান নূরের নামে থাকা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১৯টি হিসাবে ১৫৮ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৮৯৮ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। এই লেনদেনের মাধ্যমে অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অভিযোগ আনা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ।

দুদকের অনুসন্ধানে জানা যায়, ২০০৩-০৪ করবর্ষ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত আসাদুজ্জামান নূরের বৈধ আয় ছিল ৩২ কোটি ৯৬ লাখ ৮৩ হাজার ৬৮৮ টাকা। এ সময়ে তাঁর পারিবারিক ব্যয় ছিল ৯ কোটি ৩২ লাখ ২৫ হাজার ৭৬১ টাকা। সে অনুযায়ী নিট সঞ্চয় দাঁড়ায় ২৩ কোটি ৬৪ লাখ ৫৭ হাজার ৯২৭ টাকা। অথচ তাঁর অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ২৯ কোটি ১ লাখ ৫৯ হাজার ১১৭ টাকা। এতে ৫ কোটি ৩৭ লাখ টাকার বৈধ উৎস তথ্য পাওয়া যায়নি বলে উল্লেখ্য করে দুদক।

এর আগে ১৫ সেপ্টেম্বর এ মামলায় আসাদুজ্জামান নূরের ৪টি ফ্ল্যাট ও ১০ কাঠা জমি জব্দ করার আদেশ দেন আদালত। একই সঙ্গে তার নামে থাকা ১৬টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়। ২২ সেপ্টেম্বর এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। জামিন শুনানির জন্য আজকের দিন ধার্য রাখেন আদালত।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে একে একে মামলা ও গ্রেপ্তার শুরু করে দুদক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো। তারই ধারাবাহিকতায় গত ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর বেইলি রোডে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় আসাদুজ্জামান নূরকে।

মোহাম্মদপুরে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে ডিজিএফআইয়ের ২ সদস্যসহ গ্রেপ্তার ৬

অভিনেত্রী তানজিন তিশার মামলা অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ

জুলাই হত্যাচেষ্টা মামলা: ডায়মন্ড ওয়ার্ল্ডের আগারওয়ালা ফের রিমান্ডে

সাবেক সচিব জাহাঙ্গীরসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৫ নভেম্বর

রুপা-বাবু-শ্যামল দত্তের তদন্ত প্রতিবেদন আরো দুই মাস পেছাল

ইলিয়াস আলী গুম: জিয়াউলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

প্রধানমন্ত্রীর বাসের ছবিতে স্নাইপার দিয়ে গুলি করার মন্তব্যকারী সেই যুবক রিমান্ডে

আনিসুল হকসহ ৪ আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, ৩ জনের বিরুদ্ধে পরোয়ানা

যৌন নিপীড়নের অভিযোগ, মাদরাসাশিক্ষকের জামিন নামঞ্জুর

কেরাণীগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড