হোম > আইন-আদালত

সাগর-রুনি হত্যার সব নথি পুড়ে গেছে, হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ

স্টাফ রিপোর্টার

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় ডিবি পুলিশের কাছে থাকা সব নথি আগুনে পুড়ে গেছে। হাইকোর্টকে রাষ্টপক্ষের আইনজীবী এতথ্য জানিয়েছে।

মঙ্গলবার দুপুরে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চে এ কথা জানানো হয়। এ মামলার তদন্ত শেষ করতে ৬ মাস সময় দিয়েছেন হাইকোর্ট।

এর আগে ১৫ এপ্রিল এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এদিন (২১ মে) দিন ধার্য করেছিলেন ঢাকার একটি আদালত। এ নিয়ে ওইদিন ১১৭ বারের মতো প্রতিবেদন দাখিলের জন্য সময় পেয়েছিল তদন্ত সংস্থা।

১৫ এপ্রিলও এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন ওইদিন ধার্য করেন।

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

বিচার বিভাগের স্বাধীনতায় স্বায়ত্তশাসন জরুরি: সাবেক প্রধান বিচারপতি

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালকসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

জুলাই গণহত্যা মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড

রায়ে আমরা সন্তুষ্ট, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

জুলাই বিপ্লবে গণহত্যা: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

ওবায়দুল কাদেরসহ সাতজনের মামলার রায় আজ

আসিফ মাহমুদকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব