হোম > আইন-আদালত

জুলাই হত্যা মামলায় আবুল বারকাতের জামিন নামঞ্জুর

স্টাফ রিপোর্টার

জুলাই অভ্যুত্থানে রাজধানীর নীলক্ষেতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।

সোমবার (১৫ জুন) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত এ আবেদন নামঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউশন বিভাগের এসআই মাজহারুল ইসলাম।

এর আগে গত রোববার এ মামলায় আবুল বারকাতকে গ্রেপ্তার দেখানো হয়। তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করলে আদালত সোমবার শুনানির দিন ধার্য করেন।

আবুল বারকাতের আইনজীবী বাবুল মিয়া শুনানিতে বলেন, গত ৭ জুন দুদকের মামলায় আপিল বিভাগ থেকে তিনি জামিন পান। পাসপোর্ট আদালতে জমা দেওয়ার শর্তে তার জামিন মঞ্জুর করা হয়। কিন্তু কারাগার থেকে মুক্তির আগমুহূর্তে এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। কেন তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হলো এবং এর সঙ্গে তার কী সম্পৃক্ততা রয়েছে, তা তাদের জানা নেই।

এ সময় তার আরেক আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন আদালতকে বলেন, বয়স ও অসুস্থতা বিবেচনায় জামিন দেওয়া উচিত। তিনি বলেন, তার এ ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক বা সম্পৃক্ততা থাকার কথা নয় এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগও নেই।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন শুনানিতে বলেন, তদন্তে আবুল বারকাতের সম্পৃক্ততা পাওয়া গেছে। তিনি দাবি করেন, বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাচার এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী একটি পক্ষকে সহায়তার অভিযোগও রয়েছে। তাই তার জামিনের বিরোধিতা করা হচ্ছে।

গত ১০ জুলাই রাতে ধানমণ্ডির ৩ নম্বর সড়কের বাসা থেকে আবুল বারকাতকে গ্রেপ্তার করে পুলিশ।

জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক থেকে অ্যাননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় পরদিন তাকে কারাগারে পাঠানো হয়।

গত ৭ জুন দুদকের ওই মামলায় আপিল বিভাগ থেকে তিনি জামিন পান। শর্ত অনুযায়ী পাসপোর্ট আদালতে জমা দেন। তবে জামিন পেলেও তিনি কারাগার থেকে মুক্তি পাননি। ওই দিনই জুলাই আন্দোলনের সময়ের আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে ডিবি পুলিশ।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নীলক্ষেত এলাকায় গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রব নিউ মার্কেট থানায় মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ১৩০ জনকে আসামি করা হয়েছে।

এসআর

আয়নাঘরে নির্যাতনে চোখের রেটিনা ছিঁড়ে যায় শিবির নেতার

শাড়ি নিয়ে প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট

ট্রাকচালক হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি আজ

মামলা নিষ্পত্তিতে এগিয়ে থাকা জেলাগুলোকে পুরস্কৃত করা হবে

এজলাসে গণমাধ্যমকে প্রবেশ করতে না দেওয়া সংবিধানবিরোধী

অর্থ আত্মসাৎ: ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ছিনতাইয়ের পর দোকানিকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

সালমান শাহ হত্যা মামলা: জামিন মেলেনি খলনায়ক ডনের

জুলাই আন্দোলনে বিধ্বংসী ৭.৬২ বুলেট ব্যবহার করে পুলিশ