হোম > আইন-আদালত

শেখ পরিবারের ৩৯৪ কোটি টাকা ‘ফ্রিজ’

স্টাফ রিপোর্টার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়সহ মেয়ে-বোনের নামে থাকা ৩১টি ব্যাংক হিসাবের ৩৯৪ কোটি ৬০ লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

তিনি বলেন, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৩১টি ব্যাংক হিসাব ফ্রিজ বা অবরুদ্ধ চেয়ে আবেদন করেন দুদকের উপ-পরিচালক মনিরুল ইসলাম। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন আদালত।

দুদকের আবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের স্বার্থ-সংশ্লিষ্ট ৩১ হিসাবের অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর-স্থানান্তরসহ বেহাত করার চেষ্টা হচ্ছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব হিসাব অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক।

এর আগে ১১ মার্চ ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ ও শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন সুধাসদনসহ পরিবারের সদস্যদের নামে থাকা আরও কিছু সম্পত্তি জব্দের আদেশ দেন একই আদালত। একই সঙ্গে হাসিনাসহ তার পরিবারের সাতজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন বিচারক।

তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে

ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদকে বরখাস্ত

তাহসিফ সাউরী হত্যা: সিসিটিভি ফুটেজে আসা সেই তরুণীকে খুঁজছে পুলিশ

তাহসিফ হত্যা: আদালতে নেওয়া হলো আসামি দীপকে, সাত দিনের রিমান্ড আবেদন

দুর্নীতির মামলায় সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের মামলায় সেই কিশোরের জামিন

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন ফের নামঞ্জুর

৯৩০ কোটি টাকা মানিলন্ডারিং: পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ

প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ, প্লে-নার্সারি-কেজি নিষিদ্ধ চেয়ে আইনি নোটিস

সাবেক এমপি ছলিম ও তার স্ত্রীর ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ