হোম > আইন-আদালত

শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান ৩ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা এস এম মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার নিউমার্কেট থানায় ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করা হয়।

এর আগে দুপুরে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এসময় রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। অপরদিকে জামিনের বিরোধিতা করে রিমান্ড নেয়ার পক্ষে যুক্তি তুলে ধরে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। উভয় পক্ষের শুনানি শেষে তাকে তিন দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত।

গতকাল বুধবার (৭ মে) রাতে রাজধানীর সায়েন্সল্যাব এলাকা থেকে তাকে গ্রেফতার করে নিউমার্কেট থানা পুলিশ।

মামলার সূত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এজাহারনামীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। হামলা ও ভাংচুরে প্রতিষ্ঠানটির ৪ কোটি ৩ লাখ ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থী সোহাগ মিয়া গত বছরের ২৫ নভেম্বর নিউমার্কেট থানায় মামলা করেন।

এডি/ এএ

সারোয়ার আলমগীরের গেজেট শপথ স্থগিত, রুল নিষ্পত্তির নির্দেশ

স্বাধীন সচিবালয় নিয়ে হাইকোর্টের রায়ের আপিল শুনানি ১ সেপ্টেম্বর

প্রথমবারের মতো অবকাশকালীন ছুটিতে যাচ্ছে আইসিটি ট্রাইব্যুনাল

নারী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ৪ জনের বিরুদ্ধে তদন্তে সিআইডি

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগের ১৩ নেতাকর্মী রিমান্ডে

হাঁটুতে গুলি করে বালি ঢুকিয়ে দেয় পুলিশ, পা কেটে ফেলতে হয় দুই শিবির নেতার

বারকাতের জামিন, পেতে পারেন মুক্তি

রামিসা হত্যা মামলায় স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ

রামিসা হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

বিচার বিভাগের পৃথক সচিবালয়ের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ১ সেপ্টেম্বর