হোম > আইন-আদালত

নাসা গ্রুপের নজরুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

স্টাফ রিপোর্টার

দুর্নীতি দমন কমিশনের করা পৃথক দুই মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারকে দুই দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে দুদকের পাবলিক প্রসিকিউটর খন্দকার শামীম হোসেন বলেন, অর্থ আত্মসাতের পৃথক দুই মামলায় দুদকের তদন্ত কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদের আবেদন করেন। শুনানি শেষে আদালত জেলগেটে দুই দিনের জিজ্ঞাসাবাদের আদেশ দেয়।

এর আগে গত বছরের ১ বছরের অক্টোবর দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে নাসার নজরুলকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এর পর থেকে তিনি কারাগারে আটক রয়েছে।

দুই মামলার আবেদনে বলা হয়, নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জন আসামির বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসদাচরণ ও বিশ্বাসভঙ্গ করে অবৈধভাবে ঋণ প্রদানের অভিযোগ রয়েছে। তারা এক্সিম ব্যাংক থেকে ৬১৫ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছে। অপর মামলার অভিযোগ, অবৈধভাবে ঋণ অনুমোদনের সুপারিশ করে, ঋণ অনুমোদন দিয়ে, ঋণ বিরতণ করে এবং ঋণ গ্রহণের মাধ্যমে এক্সিম ব্যাংকের ৮৫৭ কোটি ৯৩ লাখ ৭৩ হাজার ৭৪৯ টাকা আত্মসাৎ করে। আত্মসাৎ করা অর্থের অবৈধ উৎস, অবস্থান, মালিকানা গোপন বা ছদ্মাবৃত্ত করার জন্য বিভিন্ন হিসাবে স্থানান্তর ও রূপান্তর করার দায়ে দণ্ডবিধির ৪০৯/১০৯, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় আসামি নজরুল ইসলাম মজুমদারসহ ২১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি মো. নজরুল ইসলাম মজুমদারকে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

বিচার বিভাগের স্বাধীনতায় স্বায়ত্তশাসন জরুরি: সাবেক প্রধান বিচারপতি

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালকসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

জুলাই গণহত্যা মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড

রায়ে আমরা সন্তুষ্ট, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

জুলাই বিপ্লবে গণহত্যা: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

ওবায়দুল কাদেরসহ সাতজনের মামলার রায় আজ

আসিফ মাহমুদকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব