হোম > আইন-আদালত

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, ট্রাইব্যুনালে এসআই চঞ্চল

স্টাফ রিপোর্টার

জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের তাড়া খেয়ে রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় ভবনের কার্নিশে ঝুলে থাকা এক ছাত্রকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার পুলিশের উপ-পরিদর্শককে (এসআই) চঞ্চল সরকারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুপুরে হাজির করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে তাকে ট্রাইব্যুনালে হাজির করার পর এ সংক্রান্ত বিষয়ে শুনানি ও আদেশ দেওয়ার কথা রয়েছে।

পুলিশ জানায়, ২৬ জানুয়ারি রাতে চঞ্চল সরকারকে গ্রেপ্তার করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর হাসান জোহার নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সঙ্গে ছিল ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ ইউনিট। গ্রেপ্তারের পর চঞ্চলকে ঢাকায় আনা হয়।

উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে রামপুরার মেরাদিয়া এলাকায় ওই ঘটনার সময় সেখানে উপস্থিত থাকার বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাৎক্ষণিকভাবে স্বীকার করেছেন চঞ্চল। তবে গুলি চালানোর বিষয়টি অস্বীকার করে আসছেন।

মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

কাদেরসহ সাতজনের রায় নিয়ে আপত্তিকর মন্তব্য, সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে তলব

হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৭ অক্টোবর

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

বিচার বিভাগের স্বাধীনতায় স্বায়ত্তশাসন জরুরি: সাবেক প্রধান বিচারপতি

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালকসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

জুলাই গণহত্যা মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড

রায়ে আমরা সন্তুষ্ট, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড