হোম > আইন-আদালত

সাবেক এমপি আখতারুজ্জামানের বাড়ি-জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

স্টাফ রিপোর্টার

ফ্যাসিস্ট শেখ হাসিনার সহযোগী খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর ১৪টি ব্যাংক হিসাবের ৩১ লাখ ৮ হাজার ৮৭৩ টাকা অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তার রাজধানীর মোহাম্মদপুরের ২ একর জমি, খুলনার দুটি বাড়ি ও কেসিসি মার্কেটের ১৩০ বর্গফুটের তিনটি দোকানসহ মোট ১৩ বিঘা জমি জব্দের আদেশ দেন বিচারক। জব্দকৃত এসব বাড়ি, দোকান ও জমির মূল্য ৭ কোটি ৩২ লাখ ৬ হাজার ৮৭০ টাকা।

মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এসব আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এসব তথ্য জানিয়ে বলেন, এদিন দুদক উপ-পরিচালক জয়নাল আবেদীন এসব সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

দুদকের আবেদনে বলা হয়, আক্তারুজ্জামান বাবুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ঠিকাদারিসহ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন মর্মে অভিযোগ রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তার মালিকানাধীন ও স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায়বিচারের স্বার্থে এসব স্থাবর সম্পত্তি জব্দ ও অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ করা প্রয়োজন।

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

বিচার বিভাগের স্বাধীনতায় স্বায়ত্তশাসন জরুরি: সাবেক প্রধান বিচারপতি

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালকসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

জুলাই গণহত্যা মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড

রায়ে আমরা সন্তুষ্ট, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

জুলাই বিপ্লবে গণহত্যা: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

ওবায়দুল কাদেরসহ সাতজনের মামলার রায় আজ

আসিফ মাহমুদকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব