হোম > আইন-আদালত

শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু আজ

জুলাই বিপ্লবে নারায়ণগঞ্জে ১০ হত্যাকাণ্ড

স্টাফ রিপোর্টার

শামীম ওসমান। ফাইল ছবি

জুলাই বিপ্লবে নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ আসামির বিচার আজ শুরু হবে।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে বিচার শুরু হবে।

প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী। এদিন প্রথম সাক্ষীর জবানবন্দি রেকর্ড করার কথা রয়েছে।

এর আগে গত ১৩ মে আসামিদের অভিযোগ থেকে অব্যাহতির আবেদন খারিজ করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।

শামীম ওসমান ছাড়া অন্য আসামিরা হলেন—শামীম ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, অয়নের শ্যালক মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি, নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের সাবেক সভাপতি তানভীর আহমেদ টিটু, বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির নারায়ণগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদ, ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল করিম বাবু, ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্না, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহ নিজাম উদ্দিন আহমেদ, যুবলীগ নেতা শাহাদাত হোসেন সাজনু, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ ও সোহানুর রহমান শুভ্র।

খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা

আমার দোকান লুট করে তায়িমকে টেনে-হিঁচড়ে নিয়ে গুলি করে পুলিশ

চিত্রনায়িকা রুবিনা নিঝুমের স্বামীর বিরুদ্ধে মামলা

তালাক ছাড়াই বিয়ে: নাসির-তামিমার বিরুদ্ধে রায় বুধবার

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত

মানবতাবিরোধী অপরাধে কামরুল-মেননের বিচার শুরু আজ

ভাইয়ের করা মামলায় তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

ড. ইউনূসসহ পাঁচজনের নামে মামলা খারিজ

তাপস-নানকসহ ২৮ জনের বিচার শুরু আজ

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় জবাব দাখিলে ৪৮ ঘণ্টা সময় পেলো আদ-দ্বীন