হোম > আইন-আদালত

হাদি হত্যার পরিকল্পনাকারী সাবেক কাউন্সিলর বাপ্পীর পাসপোর্ট ব্লকের নির্দেশ

স্টাফ রিপোর্টার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার পরিকল্পনাকারী হিসেবে গোয়েন্দা পুলিশের তদন্তে নাম আসা সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীর পাসপোর্ট ব্লকের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

এর আগে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মো. সোহেল রানা এই আবেদন করেন।

এ আবেদনে বলা হয়, তাইজুল ইসলাম চৌধুরী (বাপ্পী) অবৈধভাবে ইটভাটা স্থাপন, দলিল দস্তাবেজ জালকরণ, প্রতারণা, জালিয়াতি, চাঁদাবাজির মাধ্যমে ২ কোটি ৫১ লাখ টাকা মানিলন্ডারিং সংক্রান্তে সম্পৃক্ত অপরাধ করেছে মর্মে তদন্তকালে তথ্য প্রমান পাওয়া যায়। অভিযুক্তের বিরুদ্ধে ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইনে পল্লবী থানায় গত ৫ মার্চ মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় এজাহারনামীয় অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে এজাহারনামীয় অভিযুক্তের পাসপোর্ট ব্লক করা প্রয়োজন। শুনানি শেষে ওই আদেশ দেন আদালত।

বিচার বিভাগের স্বাধীনতায় স্বায়ত্তশাসন জরুরি: সাবেক প্রধান বিচারপতি

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালকসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

জুলাই গণহত্যা মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড

রায়ে আমরা সন্তুষ্ট, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

জুলাই বিপ্লবে গণহত্যা: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

ওবায়দুল কাদেরসহ সাতজনের মামলার রায় আজ

আসিফ মাহমুদকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব

স্বরাষ্ট্র উপদেষ্টার স্বাক্ষর জাল: আত্মসমর্পণের পর কারাগারে এএসপি