হোম > আইন-আদালত

সাকিবের সম্পদের অনুসন্ধানে দুদকের নতুন কর্মকর্তা নিয়োগ

স্টাফ রিপোর্টার

ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সংস্থাটির সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

বিষয়টি জানিয়েছে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম।

জানা গেছে, গত ১৭ জুন শেয়ারবাজারে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করার অপরাধে সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যেখানে শেয়ারবাজার থেকে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

এবার সেই মামলার তদন্তের সঙ্গে অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ খতিয়ে দেখবেন সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা।

দুদকের এক চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য, মাগুরা-১ ও অন্যান্যদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনসহ মানিলন্ডারিং সংক্রান্ত অভিযোগটি দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকার বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২ শাখার সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর মামলা নং-১৫, তারিখ।১৭/০৯/২০২৫ খ্রি. এর সংযুক্ত করার সিদ্ধান্ত কমিশন কর্তৃক গৃহীত হয়েছে।

বিআইডব্লিউটিএ নিয়োগ পরীক্ষায় অসদুপায়, পরীক্ষার্থীকে ৩ মাসের কারাদণ্ড

তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে

ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদকে বরখাস্ত

তাহসিফ সাউরী হত্যা: সিসিটিভি ফুটেজে আসা সেই তরুণীকে খুঁজছে পুলিশ

তাহসিফ হত্যা: আদালতে নেওয়া হলো আসামি দীপকে, সাত দিনের রিমান্ড আবেদন

দুর্নীতির মামলায় সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের মামলায় সেই কিশোরের জামিন

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন ফের নামঞ্জুর

৯৩০ কোটি টাকা মানিলন্ডারিং: পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ

প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ, প্লে-নার্সারি-কেজি নিষিদ্ধ চেয়ে আইনি নোটিস