হোম > শিক্ষা

তা'মীরুল মিল্লাতে ১১১ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার

রাজধানীর ঐতিহ্যবাহী তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় ৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত ১১১ জন কৃতী শিক্ষার্থীকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার যাত্রাবাড়ীতে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক মো. হাবিবুর রহমান (অতিরিক্ত সচিব)।

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মাওলানা খলিলুর রহমান মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুফাসসির মাওলানা জাকির হোসাইন শেখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে এ বছর বিপুল সংখ্যক শিক্ষার্থী বৃত্তি অর্জন করে বোর্ডে সেরা হওয়ায় মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষক এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, তা'মীরুল মিল্লাতের ঐতিহ্য ধরে রেখে ভবিষ্যতে আরও উন্নত ফলাফল অর্জনে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। পাশাপাশি তিনি আগামীর বাংলাদেশ বিনির্মাণে দক্ষ নেতৃত্ব ও মানবসম্পদ গঠনে মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী ও কার্যকর করে তোলার ওপর গুরুত্বারোপ করেন। নৈতিক ও আদর্শিক শিক্ষার প্রসারে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বানও জানান তিনি।

সভাপতির বক্তব্যে ড. খলিলুর রহমান মাদানী উপস্থিত অতিথিবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, তা'মীরুল মিল্লাতের শিক্ষকগণ কেবল পেশাগত দায়িত্ব পালন করেন না; বরং নৈতিকতা ও আদর্শে সমৃদ্ধ মানবসম্পদ গঠনে নিজেদের ঈমানি দায়িত্ব হিসেবে শিক্ষাদান করে থাকেন। শিক্ষার্থীদের সার্বিক বিকাশে নিবিড় পরিচর্যা এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্নের বিষয়টিও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে ৫ম ও ৮ম শ্রেণির ১১১ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষাব্যবস্থা চালু করতে চায় সরকার

নকল ও প্রশ্ন ফাঁসমুক্ত এসএসসি পরীক্ষা অনুষ্ঠানের চ্যালেঞ্জে শিক্ষামন্ত্রীর

গণভোট নিয়ে ‘নয়ছয় নয়’ বলে সরকারকে হুঁশিয়ারি জবি ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীর

ঢাবির ‘মল চত্বর’ এখন মরণফাঁদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক ড. নাসির উদ্দীন

চবির দুই সহকারী প্রক্টরের পদত্যাগ

চলন্ত বাস থেকে শিক্ষার্থীকে ধাক্কা, ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ

এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি ১১ নির্দেশনা

এসএসসি পরীক্ষাকক্ষেও বসবে সিসিটিভি

সবাইকে নিয়েই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে যেতে চাই: জবি উপাচার্য