হোম > শিক্ষা

রাকসু নির্বাচন: সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়লো ৪৭ শতাংশ

প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে সাড়ে চার ঘণ্টায় প্রায় ৪৭ শতাংশ ভোট পড়েছে।

বৃহস্পতিবার দুপুরে কয়েকজন প্রিসাইডিং অফিসারের সঙ্গে আলাপ করে এই তথ্য মিলেছে।

দুপুর দেড়টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, হবিবুর রহমান হলের ৪১ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। এ ছাড়া শেরেবাংলা হলের ৫৫, সোহরাওয়ার্দী হলের ৩৫, শহীদ শামসুজ্জোহা হলের ৪৫, রহমতুন্নেসা হলের ৫২, মাদার বখশ হলে ৫১, মন্নুজান হলে ৪৫, খালেদা জিয়া হলে ৫৬ এবং তাপসী রাবেয়া হলে ৫৭ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন।

এর আগে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে ক্যাম্পাস। ১৭টি কেন্দ্রে ৯১৮ প্রার্থীকে ভোট দিচ্ছেন ২৮ হাজার ৯০১ জন ভোটার।

কেন্দ্র পরিদর্শনে এসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণের হার অত্যন্ত উৎসাহজনক। এখানে ৭০ শতাংশের বেশি ভোট কাস্ট হওয়ার আশা করা যায়। ভোটের সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শিক্ষার মান নিয়ে উদ্বেগ

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে