হোম > শিক্ষা > ক্যাম্পাস

জবির সাবেক শিক্ষার্থীদের বাস পুকুরে, আহত ১৫

প্রতিনিধি, জবি

কুয়াকাটা যাওয়ার পথে পুকুরে ডাবল ডেকার বাস। ছবি: সংগৃহীত

কুয়াকাটা ভ্রমণের পথে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থীরা। পটুয়াখালীর কলাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাবল ডেকার স্লিপার কোচ পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার শিকার আইকনিক পরিবহনের ডাবল ডেকার স্লিপার কোচটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০১ ও ২০০৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা কুয়াকাটা ভ্রমণের জন্য রিজার্ভ করেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাসটি ঢাকা থেকে ২০ থেকে ২৫ জন পর্যটক নিয়ে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেয়। সকালে খলিলপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। এ সময় বাসে থাকা অন্তত ১৫ জন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে গুরুতর আহত ছয়জনকে কলাপাড়া হাসপাতালে নেওয়া হয়।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ক্ষমতার দাপট আছে, প্রজ্ঞাবান রাজনীতিকের অভাব: মান্না

যেকোনো হামলার জবাব দিতে প্রস্তুত ইরান: প্রতিরক্ষা কমান্ডার

১১ দলের লংমার্চ ও লালদিঘী সমাবেশ সফল করার আহ্বান এনসিপির

অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী

পরিকল্পিত অচলাবস্থা তৈরি করা ঠিক হবে না: রিজভী

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরো ৫১২ জন

চট্টগ্রাম বন্দর ইজারায় অর্থনীতি-নিরাপত্তায় ঝুঁকির শঙ্কা

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের দেশ: কৃষিমন্ত্রী

সমাধান করতে না পারলে দায়িত্ব ছাড়ুন: গাজী আতাউর