হোম > শিক্ষা > ক্যাম্পাস

শেখ হাসিনা হলের নামফলক ভাঙতে ছাত্রীদের বাধা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের নামফলক ভাঙতে গিয়ে ছাত্রীদের বাধার মুখে পড়েছেন শিক্ষার্থীরা। বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, রাতে শেখ হাসিনা হলের নামফলক ও নৌকার স্থাপনা ভাঙতে যান কয়েকজন শিক্ষার্থীরা। কিন্তু তাদের বাধা দেন একই হলের কিছু ছাত্রী। একপর্যায়ে শিক্ষার্থী, সাংবাদিক ও প্রক্টরিয়াল বডির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। এ সময় ঢাকা মেইলের ক্যাম্পাস প্রতিনিধি রেদোয়ান আহমেদকে মারধর ও সমকালের ক্যাম্পাস প্রতিনিধি এসএম মাহফুজের ফোনও কেড়ে নেয়া হয়।

জড়িতদের ভিডিও ও ছবি সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন চবি সাংবাদিক সমিতির সভাপতি মোহাম্মদ আজহার।

সহকারী প্রক্টর নাজমুল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে বসে এ বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেয়া হবে। আর সাংবাদিক মারধর ও ফোন কেড়ে নেয়া স্বাধীন সাংবাদিকতা পেশার জন্য হুমকিস্বরূপ। ভুক্তভোগী সাংবাদিকরা লিখিত অভিযোগ দিলে জড়িতদের শাস্তি দেওয়া হবে।

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার