হোম > শিক্ষা > ক্যাম্পাস

শাহবাগে হামলার প্রতিবাদে হাবিপ্রবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রতিনিধি, হাবিপ্রবি

রাজধানীর শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেছেন।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ অবরোধ শুরু করে স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। এ সময় রাস্তার উভয় দিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে শিক্ষার্থীদের ওপর পুলিশের এমন হামলা নিন্দনীয়। জুলাই আন্দোলনে পুলিশ যে ভূমিকায় অবতীর্ণ হয়েছিল আজকেও সেই একই রূপ দেখা গেছে।

এ সময় তারা আরো বলেন, দেশের প্রকৌশল খাতকে রক্ষার করতে হলে অবশ্যই বিএসসি প্রকৌশলীদের প্রয়োজন। এ জন্য ১০ম গ্রেডে বিএসসি প্রকৌশলীদের জন্য উন্মুক্ত করতে হবে।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের তিন দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির দিকে ধাবিত হতে বাধ্য হবে।

শিক্ষার্থীদের তিনটি দাবি হলো ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ উপাধি ব্যবহার করা যাবে না। কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত করা যাবে না। দশম গ্রেডের চাকরিতে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দিতে হবে।

শাবিপ্রবিতে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন

হাদি হত্যার রহস্যকে ‘পলিটিক্যাল টুল’ হিসেবে ব্যবহার করা হচ্ছে: আম্মার

সর্বোচ্চ রাজস্ব বাজেট পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়

চবিতে নতুন শাটল ট্রেন উদ্বোধন

জবির আইন ও বিজ্ঞান অনুষদে নতুন ডিন

মেস থেকে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

পবিপ্রবিতে যোগ দিলেন ভিসি অধ্যাপক হেমায়েত জাহান

জাপানের আইটিইই পরীক্ষায় প্রথম স্থান অর্জন খুবি শিক্ষার্থীর

নিখোঁজ বাবার সন্ধানে জবি শিক্ষার্থী তৈমুর মবিন

পুশইন বন্ধ না হলে সীমান্তে লংমার্চের হুঁশিয়ারি ছাত্র অধিকার পরিষদের