হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

প্রতিনিধি, ঢাবি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম এবং ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে শান্তি, সম্প্রীতি, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

বুধবার (২৬ আগস্ট) বাদ যোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ‘মসজিদুল জামি’আয়’ এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি এবং প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহা. মিজানুর রহমান এবং ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। অনুষ্ঠানের শেষে মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের সিনিয়র ইমাম ও খতিব হাফেজ মওলানা নাজীর মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজজীবন কুরআন ও সুন্নাহর আলোকে গড়ে তুলতে পারলেই সমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।

তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন ‘আল-আমিন’ বা সর্বজনবিশ্বাসী ও সত্যবাদী। তাঁর চরিত্র ও আদর্শ মানবজাতির জন্য অনুকরণীয়। অথচ মহানবীর আদর্শ থেকে বিচ্যুত হয়ে আমরা অনেক সময় বিনা কারণে মিথ্যা কথা বলি, নিঃস্বার্থ হওয়ার পরিবর্তে স্বার্থপর হয়ে উঠি এবং পরমতসহিষ্ণুতার পরিবর্তে অসহিষ্ণু আচরণ করি।

উপাচার্য আরও বলেন, অন্যের প্রতি দয়া ও সহমর্মিতা প্রদর্শনের পরিবর্তে সমাজে অনেক সময় জুলুম ও অন্যায় করা হয়। এসব নেতিবাচক আচরণ পরিহার করে মহানবী (সা.)-এর জীবনাদর্শ নিজেদের ব্যক্তি ও সামাজিক জীবনে বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন একজন পূর্ণাঙ্গ মহামানব। তার আদর্শ অনুসরণ করে সমাজে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে মিথ্যা কথা, অপবাদ, অন্যায়, অপকর্ম, হিংসা, বিদ্বেষ, উগ্রতা, অহংকার ও অহমিকা থেকে নিজেদের বিরত রাখতে হবে।

অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, আমাদের কথা, কাজ ও আচরণের মাধ্যমে মহানবী (সা.)-এর আদর্শের বহিঃপ্রকাশ ঘটাতে পারলেই সমাজে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব হবে। আর মহানবীর শিক্ষা ও আদর্শ যথাযথভাবে অনুসরণ করতে পারলেই ইসলাম ধর্মের মানবিক ও শান্তির বার্তা বিশ্ববাসীর সামনে আরও সুস্পষ্টভাবে তুলে ধরা সম্ভব হবে।

আলোচনা শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯২, নিখোঁজ ৫০০

ইসরাইলের সামরিক শিল্পে সাইবার হামলা, অচল নোভামিল

সুখী দেশের তালিকায় ফিনল্যান্ড যে কারণে বারবার শীর্ষে

মহানবীর (সা.) আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

শ্রীপুরে নদীতে সাঁতার কাটতে গিয়ে দুই স্কুলছাত্রের মৃত্যু

বিএনপির মামলা প্রত্যাহার হলেও হেফাজতের মামলা বহাল

বাংলাদেশ একদিন জামায়াতের নেতৃত্বে পরিচালিত হবে: হামিদুর রহমান

কুড়িগ্রামে ধানের জমি থেকে মানুষের পা উদ্ধার

সংসদ অভিমুখে পদযাত্রা ঘোষণা ১১ দলীয় ঐক্যের