হোম > শিক্ষা > ক্যাম্পাস

হাবিপ্রবিতে তিন দিন ব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন

প্রতিনিধি, হাবিপ্রবি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ছায়া জাতিসংঘ সংস্থার আয়োজনে তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন। আগামী ২৩ থেকে ২৫ অক্টোবরের এই সম্মেলনে দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছায়া জাতিসংঘ সংস্থার ৩৩০ জন শিক্ষার্থী প্রতিনিধি অংশগ্রহণ করবেন।

রোববার (১৯অক্টোবর) রাতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন হাবিপ্রবি ছায়া জাতিসংঘের নেতৃবৃন্দ।

এবারের ছায়া জাতিসংঘ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে 'স্বৈরাচারকে রুখে দাও।'

হাবিপ্রবি ছায়া জাতিসংঘের সেক্রেটারি জেনারেল ফাহিম আল মাহমুদ বলেন, ‘আমাদের এবারের সম্মেলন তরুণদের নেতৃত্ব চর্চার জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে। এই আয়োজন তরুণদের মাঝে ঐক্য, সাহস ও মানবিক চেতনা জাগ্রত করার এক গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।’

আয়োজক সূত্রে জানা গেছে, এই সম্মেলনে জাতিসংঘ ও বৈশ্বিক কূটনীতির গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করার জন্য নয়টি ভিন্নধর্মী কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে দু’টি বিশেষায়িত কমিটি এ বছর প্রথমবারের মতো যুক্ত হয়েছে। বিশেষভাবে একটি বিশেষায়িত কমিটিতে দ্বি-প্রতিনিধি পদ্ধতি প্রবর্তন করা হয়েছে, যা হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সম্মেলনের ইতিহাসে নতুন সংযোজন।

উল্লেখ্য, মডেল ইউনাইটেড নেশনস (এমইউএন) বা প্রতীকী জাতিসংঘ সম্মেলন বিশ্বব্যাপী অন্যতম প্রসিদ্ধ যুব সম্মেলন। বিশ্বের প্রায় অধিকাংশ দেশেই অনেক গুরুত্বের সাথে এই সম্মেলনের আয়োজন হয়ে থাকে। ১৯২০ সালে তৎকালীন ‘লিগ অব নেশনস’ এর সিমুলেশন হিসেবে নিউ ইয়র্কে ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হার্ভার্ড মডেল ইউনাইটেড নেশনস সম্মেলনের মাধ্যমে এই আয়োজনের যাত্রা শুরু হয়।

রুয়েটে পরীক্ষায় অসদুপায়, পাঁচ শিক্ষার্থীকে দুই বছর বহিষ্কার

অভিযুক্ত শিক্ষক সুদীপ চক্রবর্তীর শাস্তি দাবি সংশ্লিষ্টদের

হাবিপ্রবিতে নতুন ৪ সহকারী প্রক্টর নিয়োগ

ঢাবি উপাচার্যের সঙ্গে ফরাসি বিশেষজ্ঞের সাক্ষাৎ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ঘোষণা

জবি শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

উত্তরবঙ্গের প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার প্রাচীন বাতিঘর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন নিয়ে ঢাবিতে আলোচনা সভা

রাকসুর উদ্যোগে রাবির ১২ হলে ফার্স্ট এইড বক্স বিতরণ

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য জিয়াউর রহমান