হোম > শিক্ষা > ক্যাম্পাস

দুই দফা দাবিতে জবির শিক্ষার্থীদের লাগাতার অবস্থান কর্মসূচি

প্রতিনিধি, জবি

সম্পূরক বৃত্তি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নীতিমালা এবং সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দুই দফা দাবিতে ৬ষ্ঠ দিনের মতো লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করতে দেখা যায় শিক্ষার্থীদের।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, প্রশাসন জকসু নীতিমালা সিন্ডিকেটে অনুমোদন দিলেও নির্বাচন সংক্রান্ত আইন, তফসিল এবং স্পষ্ট রোডম্যাপ এখনও প্রকাশ করেনি। পাশাপাশি সম্পূরক বৃত্তি প্রসঙ্গেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পরিষ্কার ব্যাখ্যা মেলেনি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে বলেও তারা ঘোষণা দিয়েছেন।

এদিন শাখা ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, আপ বাংলাদেশ এবং ইসলামিক ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জবি শাখার মুখ্য সংগঠক ফেরদৌস শেখ বলেন, “আমরা আমাদের বহুল আকাঙ্ক্ষিত সম্পূরক বৃত্তি নিয়ে প্রশাসনের কাছ থেকে কোনো ব্যাখ্যা পাইনি। আবার জকসু নিয়েও তারা সুস্পষ্ট কোনো রোডম্যাপ দিতে পারেনি। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।”

জবি শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব বলেন, “প্রশাসন গতকাল সিন্ডিকেটে জকসুর নীতিমালা অনুমোদন করেছে। কিন্তু আইন, তফসিল ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেনি। সম্পূরক বৃত্তির ব্যাপারেও তারা চুপ রয়েছে।”

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জবি শাখার সদস্য সচিব শাহিন মিয়া বলেন, “দীর্ঘদিন আন্দোলন করার পরও আমাদের কোনো দাবি পূরণ হয়নি। এমনকি কবে হবে তারও নিশ্চয়তা নেই। তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে।”

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার