হোম > শিক্ষা > ক্যাম্পাস

কবিতা-গানে নজরুল, ডাকসুতে পুরস্কৃত ছয় শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার

ডাকসুর উদ্যোগে কাজী নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর জিএস এস এম ফরহাদ।

প্রতিযোগিতায় কবিতা বিভাগে প্রথম স্থান অর্জন করেন শামসুন নাহার হলের শিক্ষার্থী সৈয়দা মুবাশ্বিরা মৌলি। দ্বিতীয় স্থান অর্জন করেন বিজয় একাত্তর হলের শিক্ষার্থী আকরামুজ্জামান এবং তৃতীয় স্থান অর্জন করেন রোকেয়া হলের শিক্ষার্থী ফারিয়া দিলরুবা। এছাড়া সংগীত বিভাগে প্রথম স্থান অর্জন করেন ফজিলাতুন্নেছা হলের অর্পিতা দে। দ্বিতীয় স্থান অর্জন করেন জগন্নাথ হলের দীপ্ত সেন এবং তৃতীয় স্থান অর্জন করেন শামসুন্নাহার হলের শিক্ষার্থী সায়মা বিনতে ইসমাইল।

অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ পুরস্কার হিসেবে তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

রিয়াদুল ইসলাম জুবার সঞ্চালনায় ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শন বাংলা ভাষার সাংস্কৃতিক ও মানবিক চেতনার গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীদের মধ্যে নজরুলের অসাম্প্রদায়িকতা, সাম্য, মানবিকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার সুযোগ তৈরি করা ডাকসুর অন্যতম দায়িত্ব। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি ক্যাম্পাসে সুস্থ সাংস্কৃতিক পরিবেশ আরও বিস্তৃত হবে।

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্য আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, সাম্য ও মানবিকতার চর্চা করতে শেখায়। শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি নজরুলের সেই চেতনাকে ধারণ করে একটি মুক্ত ও মানবিক ক্যাম্পাস গড়ে তুলতে ডাকসু কাজ করে যাবে।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইকবাল হায়দারসহ বিভিন্ন সম্পাদক, সদস্য ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

রাজশাহী স্টেশনে রাতভর উত্তেজনার পর ট্রেন চলাচল স্বাভাবিক

মাদরাসায় শিক্ষার্থীদের নিরাপত্তায় আল-হাইআতুল উলয়ার উদ্যোগকে স্বাগত

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, একজনকে শোকজ

অপ্রতিম হত্যার ৪ আসামির মধ্যে আদালতে ৩ জনের স্বীকারোক্তি

তিন দফা দাবিতে বাকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের মানববন্ধন

জবি ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ

ছাত্রলীগ সন্দেহে রিকশাচালককে ধরে পুলিশে দিল জবি ছাত্রদল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লকডাউনের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

শিক্ষার্থীদের কর্মসংস্থান উপযোগী করতে ইবিতে ব্র্যাকের সমঝোতা স্মারক সই

শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাবি