হোম > শিক্ষা > ক্যাম্পাস

ডাইনিংয়ের খাবারে কেঁচোর মতো পোকা, বেরোবিতে শিক্ষার্থীদের ক্ষোভ

প্রতিনিধি, বেরোবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলের ডাইনিংয়ের খাবারে বড় আকৃতির পোকা পেয়েছে এক আবাসিক শিক্ষার্থী।

রোববার (৩১ আগস্ট) দুপুরের খাবারে এ পোকা পাওয়া যায়।

খাবারে পোকা পেয়েছেন আবাসিক শিক্ষার্থী রাশেদ হোসেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি খাবার নিয়ে যখন খেতে বসি তখনই দেখতে পাই বড় একটা পোকা। দেখতে কেঁচোর মত। এরপর আর আমি খাই নাই। এসব দেখার পর আর খেতে মন চায়!

তিনি আরো বলেন, এগুলো দেখার পর খাওয়ার রুচি বন্ধ হয়ে গেছে। সব খাবার ফেলে দিয়ে রুমমেট থেকে খাবার নিয়ে খাইলাম।

আবাসিক শিক্ষার্থীদের অভিযোগ, গত এক মাস থেকে হলে প্রভোস্ট নেই। প্রভোস্ট ছাড়াই চলছে হল। কোনো কিছু দেখা শোনার কেউ নাই। অব্যবস্থাপনায় চলছে হল।

ক্ষোভ প্রকাশ করে হলের আবাসিক শিক্ষার্থী মোকছেদুল মমিন বলেন, আজ দেখলাম হলের খাবারে ২-৩ ইঞ্চির মতো একটি কেঁচো, তা ছাড়া প্রায়ই শিক্ষার্থীরা ডাইনিংয়ের খাবারের ব্যাপারে অভিযোগ দেখা যায়। কিন্তু স্থায়ী কোনো সমাধান আমরা দেখতে পাচ্ছি না।

এ ব্যাপারে ডাইনিং পরিচালনার দায়িত্বে থাকা কাউসার আহমেদ বলেন, শাকে এত বড় পোকা পাওয়া রীতিমতো অসম্ভব। শাক ধোয়া হয়, তারপর হাত দিয়ে ভাগ করা হয়। এইটা তো হাতেও লাগার কথা। এইটি পরিকল্পিত কিনা তাও দেখার বিষয়।

এ বিষয়ে হল প্রভোস্ট ড. মো. কামরুজ্জামানকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করে কথা না বলে ফোন কেটে দেন।

জাবিতে প্রথমবারের মতো তিন দিনের চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত

ভর্তি পরীক্ষার ফলে ত্রুটি, পাস করলেও শত শত পরীক্ষার্থীকে দেখানো হলো ফেল

জুলাই ইস্যুতে দ্বিমত, বিএনপির সমালোচনা করে ছাত্রদল নেতা শোভনের পদত্যাগ

জাকসুর উদ্যোগে পুনরায় চালু ক্যাম্পাস–চন্দ্রা রুটে বাস

গণভোটের রায় বাস্তবায়নের দাবি বাংলাদেশ ছাত্রপক্ষের

কুয়েটের ৩১ জন শিক্ষক পেলেন ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড

আধুনিকায়ন হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসি

চাকসুর উদ্যোক্তা মেলায় দেশীয় পাটপণ্য থেকে চীনা সামগ্রীর সমাহার

এনএসইউতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করলো এসএস ক্লাব

জবিতে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা